কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা): ৬০ এর দশকের প্রথমে নিউ এম্পায়ার অডিটরিয়ামে প্রখ্যাত কথাকলি নৃত্যশিল্পী গুরু গোবিন্দন কুট্টি র নৃত্য পরিবেশন দেখে মুগ্ধ হয়ে গেছিলেন আরেক প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মান্না দে। একজন পুরুষ নৃত্য শিল্পী অনবদ্য নাচলেন , " গোবিন্দন কুট্টি " সর্ম্পকে সেই কথা স্মৃতি চারণ করেছিলেন মান্না দে স্বয়ং ২০o৫ সালে গোবিন্দন কুট্টির পুত্র সোমনাথ কুট্টি র কাছে। সেই দুই কিংবদন্তি শিল্পী আজ প্রয়াত। এই দুই শিল্পী কে একত্রিত করতে দক্ষিণ কলকাতার বিখ্যাত নৃত্য প্রতিষ্ঠান কলামন্ডলম তাদের গল্ফগ্রিনের নিজস্ব গুরু গোবিন্দিন কুট্টি অডিটরিয়ামে গত ২৫ এ অক্টোবর ২০২৫ শনিবার সন্ধ্যায় আয়োজন করেছিলো এই প্রথমবার মান্না দের গানে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নৃত্য গুরু মা থানকুমুনি কুট্টি,   সঙ্গীত পরিচালক অমিত দাশগুপ্ত, আই সি সি আর এর প্রাক্তন ডিরেক্টর গৌতম দে, zodiac express এর চেয়ারম্যান সুবল চক্রবর্তী, 
এবং রামদাস ভাক্কাথল।
এই অনুষ্ঠানে মান্না দের নানা জনপ্রিয় গানের তালে নৃত্য পরিবেশন করেন বিভিন্ন নৃত্য শৈলীতে মালবিকা সেন, ঝিনুক মুখার্জী সিনহা, কলামণ্ডলম স্বর্ণদীপা, তানিয়া দেওয়ানজী, শতাক্ষী মুখার্জী, সম্রাজ্ঞী ঘোষ, ইলিনা বসু, জলসা চন্দ্র, 
সৌমিতা ঘোষ, তপজা চক্রবর্তী,
তৃষা চক্রবর্তী, শুভঙ্কর ব্যানার্জী সহ আরো অনেকে। এই অনুষ্ঠানে বিশেষ ভাবে নজর কাড়ে ঝিনুক মুখার্জী সিনহা। তিনি পরিবেশন করেন মান্না দে র এ নদী এমন নদী (তিশ্রম), বাজে গো বীণা (চতুস্রাম) ভরত নাট্যম । তানিয়া দেওয়ানজী পরিবেশন করেন ওই মহা সিন্ধুর ওপার , এ কি অপূর্ব প্রেম দিলে বিধাতা  ট্রেডিসান- ভরত নাট্যম। 
নজর কাড়ে কলামণ্ডলম স্বর্নদীপা মহান্ত 
দুটি গান, না যেও না,
সুন্দরী দোহাই তোমার মান কোরো  না , মোহিনী অ্যাটম আঙ্গিক। জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালবিকা সেন এর 
রঙ্গিনী কত মন মন দিতে চায়
ভরত নাট্যম আঙ্গিক এক কথায় 
অনবদ্য। নৃত্য শিল্পী সম্রাজ্ঞী ঘোষ পরিবেশন করেন কত্থক।
তাঁর পরিবেশনায় ছিলো মান্না দে র দুটি গান কাহার বা নয়  দাদরা বাজাও ও লাগা চুনরি মে দাগ।
ইলিনা বসু পরিবেশন করেন
অভিমানে চলে যেও না
ডুয়েট ইলিনা বসু ও শাম্ব দাস এর ও কেন এত সুন্দরী গো। এই দুটোই ছিলো ভরত নাট্যম।
শতাক্ষী মুখার্জীর নিবেদনে ছিলো ভরত নাট্যম। মান্না দে র জনপ্রিয় দুটি রাগ প্রধান গান
গহন মেঘেরও ছায়া ঘনায়ে সে আসে ও  আমার মন যমুনায়। 
সব মিলিয়ে প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মান্না দে স্মরণে এই ধ্রুপদ নৃত্য সন্ধ্যা হল ভর্তি দর্শকদের মন জয় করে নেয়। সমগ্র অনুষ্ঠানটি র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনা সোমনাথ কুট্টি।
সুচারু সঞ্চালনায় ছিলেন দেবলীনা ভট্টাচার্য্য দোয়েল।

Comments

Popular posts from this blog

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026