পানিহাটিতে বিজেপির নতুন কার্যালয়ের ভীত পূজা, উপস্থিত শতাধিক মানুষ

সন্তু চ্যাটার্জী (কলকাতা):- মানুষের সেবা, সংগঠনের শক্তিবৃদ্ধি এবং এলাকার উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে পানিহাটি বিধানসভার মণ্ডল ২-এর ১৩ নম্বর ওয়ার্ডে সোদপুর আবাসন সংলগ্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির নতুন কার্যালয়ের গতকাল ভীত পূজা অনুষ্ঠিত হয়ে গেলো। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় শতাধিক সাধারণ মানুষ, বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে সোদপুর আবাসন অঞ্চল বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। পরে ২০১১ সালের রাজনৈতিক পরিবর্তনের পর এলাকা তৃণমূল কংগ্রেসের প্রভাববলয়ে চলে যায়। তবে সাম্প্রতিক সময়ে এলাকায় বিজেপির সাংগঠনিক বিস্তার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বলে দাবি স্থানীয় নেতৃত্বের।
এতদিন পর্যন্ত এলাকায় দলের কোনও স্থায়ী কার্যালয় না থাকায় সংগঠনের বিভিন্ন কাজ পরিচালনায় সমস্যার মুখে পড়তে হত কর্মীদের। নতুন কার্যালয়ের ভীত পূজার মাধ্যমে সেই অভাব অনেকটাই দূর হবে বলে মনে করছেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা।
অনুষ্ঠানে উপস্থিত বিজেপি কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ও শিল্পী সুমন দাস বলেন,
“সমাজসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে একাধিক জনহিতকর কর্মসূচির পরিকল্পনাও রয়েছে।”আবাসনের অন্যতম বিজেপি কর্মী নবারুণ ভট্টাচার্য বলেন,“মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই রাজনীতিতে এসেছি। এই নতুন কার্যালয় আগামীদিনে আমাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”
বুথ নম্বর ১২০-এর বিজেপি সভাপতি শ্রীমতী সুলতা সমাজদ্বার বলেন,“এই কার্যালয় মানুষের জন্য। মানুষের স্বার্থে কাজ করার অনুপ্রেরণা আজ আরও অনেকটাই বেড়ে গেল।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন কার্যালয় গড়ে ওঠার ফলে এলাকায় বিজেপির সাংগঠনিক কার্যকলাপ আরও জোরদার হতে পারে। পাশাপাশি স্থানীয় সামাজিক কর্মকাণ্ডেও এর প্রভাব পড়তে পারে বলে মত তাঁদের।

Comments

Popular posts from this blog

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026