ড: ত্রিগুনা সেন মঞ্চে অনুষ্ঠিত হলো গীতমঞ্জরী সঙ্গীত শিক্ষায়তন নিবেদিত কবি প্রণাম অনুষ্ঠান ২০২৬
অনুষ্ঠিত হলো গীতমঞ্জরী সঙ্গীত শিক্ষায়তন আয়োজিত এক অনবদ্য রবীন্দ্র সন্ধ্যা ২০২৬। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৈতালি দাশগুপ্ত। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সংগীতে কচিকাঁচাদের মধ্যে
অংশ নেয় দেবপর্ণা গোস্বামী, জয়িতা হালদার, নীলাদ্রি হালদার, আরাধ্যা মন্ডল, অর্জুন রায়, দিশানী মজুমদার, অভিজ্ঞান বিশ্বাস, সৌরদীপ মান্না, সুরদীপ মান্না, দিয়া মন্ডল, অপ্রতিম পোদ্দার, অভীপ্সা পোদ্দার, প্রার্থিতা সর্দার, প্রণব ঘোষ, অরিন্দ্রীতা সাঁতরা, রিতিজা সাউ, প্রিয়াংশু ঘোষ, মিশা আহামেদ ও শ্রুতি নস্কর। ছোটদের কণ্ঠে অনবদ্য লাগে শুনতে এসো হে বৈশাখ, রিমঝিম, আজ ধানের ক্ষেতে, হিমের রাতে, শীতের হাওয়ার, ওরে গৃহবাসী রবীন্দ্র গানগুলি।
আবৃত্তি পরিবেশন করেন প্রণব ঘোষ, দিয়া মন্ডল, দেবপর্ণা গোস্বামী। অন্যান্য শিল্পীদের মধ্যে রবীন্দ্র সংগীত পরিবেশন
করেন মধুমিতা নন্দী, মিতালী ঘোষ, জয়া চৌধুরী, সন্দীপা বসু সেন, তানিয়া সান্যাল ব্যানার্জী, রেশমা নন্দী রক্ষিত, সুদেবা চক্রবর্তী, পারমিতা দত্ত, মধুমিতা বর্মণ, সমাপ্তি দাস, সুপর্ণা সমাদ্দার, ইলা মন্ডল, রঞ্জিতা দত্তগুপ্ত, শিল্পা দত্ত, পুবালী গুহ, করবী কর, দোলা বোস, ডঃ আমিনুল ইসলাম ও মালিয়া সেনগুপ্ত।
একক সঙ্গীতে অংশ নেন একর্ণা বসাক, কন্ত্রব রায়, মৃন্ময়ী পাল, পূর্বিতা মিত্র, অর্চিস্মিতা সরকার ও আশীষ কুমার দাস। রবীন্দ্র নৃত্য পরিবেশনায় নজর কাড়ে ঐন্দ্রিলা চট্টোপাধ্যায়, শাম্ভবী চট্টোপাধ্যায়, অনামিকা চ্যাটার্জি (অনুরণন ডাম একাডেমী)। মধুমিতা জয়া ঘোষ (ছন্দম গোষ্ঠী), শ্রীপর্ণা রায় (মূর্ছনা ডান্স আকাদেমি)।শ্রুতি নাটক 'বিস্মরণের বেলা' পরিবেশন করেন সৌম্যদের ব্যানার্জী ও মালিয়া সেনগুপ্ত। গীতি আলেখ্য 'না চাহিতে মোরে যা করেছ দান' ভাষ্যপাঠে ছিলেন তথাগত খাঁ ও মালিয়া সেনগুপ্ত। এই অনুষ্ঠানে যন্ত্রশিল্পীরা ছিলেন
তালবাদ্য তে অরবিন্দ প্রধান, কীবোর্ড দেবব্রত মুখার্জী, হ্যান্ডসোনিক শুভজিৎ আচার্য।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌম্যদেব ব্যানার্জী। শব্দ যন্ত্রে ছিলেন পার্থ পাঠক। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মালিয়া সেনগুপ্ত।
Comments
Post a Comment