আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব 2'0'- এর সাংবাদিক সম্মেলন
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘রং মহোৎসব 2'0’। সেই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায়, 20 ফেব্রুয়ারি 2026 কলকাতার আইকনিক ইভেন্ট প্ল্যানার হল-এ অনুষ্ঠিত হলো উৎসবের প্রেস মিট। আগামী 1 লা মার্চ, রবিবার মূল অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানান উদ্যোক্তারা। প্রেস মিটে উপস্থিত ছিলেন সমাজ, সংস্কৃতি ও ফ্যাশন জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতু সাহা, পরিচিত ফ্যাশন উদ্যোক্তা এবং Taption Media-র ম্যানেজিং ডিরেক্টর। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভাদের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সায়নী চট্টোপাধ্যায়, যিনি Go Live Story এবং Riwk Film Production House-এর ম্যানেজার হিসেবে প্রোডাকশন হাউস ও অ্যাকাডেমির সঙ্গে যুক্ত। তিনি জানান, এই ধরনের উদ্যোগ সংস্কৃতি চর্চাকে বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সামাজিক ক্ষেত্রের প্রতিনিধিত্ব করেন আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট সুমিতা রায় এবং ভাইস প্রেসিডেন্ট সুচরিতা পাল। তাঁরা জানান, সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয় ঘটিয়ে ইতিবাচক সামাজিক বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা চিত্র প্রেমী’ গ্রুপের অ্যাডমিন গার্গী গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক, ফ্যাশন আইকন ও সমাজকর্মী পুতুল ধর। আয়োজকদের মতে, ‘রং মহোৎসব 2'0’ শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি শিল্প, সংস্কৃতি ও সমাজসেবার এক সম্মিলিত প্ল্যাটফর্ম। প্রেস মিটে উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি ও বিশেষ আকর্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সব মিলিয়ে, আয়োজকদের আশা, সকলের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণে ‘রং মহোৎসব 2,0’ হয়ে উঠবে এক স্মরণীয় এবং সাফল্যমণ্ডিত আয়োজন। সব মিলিয়ে 1 লা মার্চ রবিবার সকাল থেকে জমে উঠবে "রং মহোৎসব 2'0"।
Comments
Post a Comment