শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীশ্রী স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শুক্রবার দক্ষিণ কলকাতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সংঘের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত, সন্ন্যাসী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা জানান,শোভাযাত্রায় প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত হন। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ক্লাব সংগঠন, মিলন মন্দির, ব্যান্ডপার্টি, পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আগত আদিবাসী শিল্পীদের নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন দেব-দেবীর মূর্তি নিয়ে ভক্তরা অংশ নেন। আচার্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনই ছিল শোভাযাত্রার মূল উদ্দেশ্য। বালিগঞ্জে সংঘভবন থেকে শোভাযাত্রা বের হয়। রাসবিহারী এভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, রমেশ মিত্র রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, গড়িয়াহাট রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বালিগঞ্জে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, এই শোভাযাত্রার মাধ্যমে আচার্যদের আদর্শ, মহামিলন, মহাজাগরণ ও মহাসম্প্রসারণের বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই মূল উদ্যেশ্য।  আগামী শনিবার ও রবিবার স্বামী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে সংঘের বালিগঞ্জ প্রধান কার্যালয়ে দু’দিনব্যাপী হিন্দুধর্ম-শিক্ষা-সংস্কৃতি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালিত হবে।

Comments

Popular posts from this blog

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !