বেলঘরিয়া মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে বিশাল সামাজিক কর্মযজ্ঞের আয়োজন।*

শুভ ঘোষ (বীরভূম):- বীরভূম জেলার তারাপীঠে ২১ ও ২২শে ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ও রবিবার দুইদিন ব্যাপী হোটেল তীর্থে আয়োজক উত্তর ২৪ পরগনার জেলার বেলঘড়িয়ার মা তারাশ্রীতা ভক্তবৃন্দ উদ্যোগে ২১ তম বর্ষে সকালে ছোট ছোট ছেলে ও মেয়েদের জন্য বই,খাতা,পেন্সিল এবং স্কুল ব্যাগ,খাবার,দব্য সামগ্রী বিতরণ হয়। এছাড়া হোম যজ্ঞ ও পুরোহিতের ভোগ প্রসাদ বিতরণ,স্বাস্থ্য পরীক্ষা শিবির ও গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার,দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ,সংগীত অনুষ্ঠান ও ১০ জোড়া পাত্র- পাত্রীর গণবিবাহের আয়োজন করা হয়।বিবাহ ও তাদের বিবাহের সামগ্রী দেয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতি রক্তিম দাশগুপ্ত মহাশয়,সহ সভাপতি অমিয় মুখার্জি,অপু রায়, সভাপতি অভিজিৎ গুছাইত,যুগ্ম সম্পাদক সত্যরঞ্জন সরকার, কোষাধক্ষ্য রতন দে,এছাড়াও বিশেষ অতিথি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় শ্রী রঘুনাথ রায়,কামারহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান গোপাল সাহা, শ্যামলী পরিবহন কর্ণধার অরুণ কুমার ঘোষ, বরানগর কাউন্সিলর রামকৃষ্ণ পাল, অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট মাননীয় দিবাকর গাঙ্গুলী,বিশিষ্ট সমাজসেবী সাহেব চক্রবর্তীর,সতীষ সিং উপস্থিত ছিলেন।এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। 
 

Comments

Popular posts from this blog

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !