ই.এস.আই হাসপাতাল মানিকতলা উন্নত ও আধুনিক স্বাস্থ্যপরিষেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে

শুভ ঘোষ (কলকাতা):- (ESI) এমপ্লইয়িস স্টেট ইন্সিওরেন্স(Employees' State Insurance Corporation)-এর অন্তর্গত ই.এস.আই  হাসপাতাল মানিকতলা উন্নত ও আধুনিক স্বাস্থ্যপরিষেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।২২টি অত্যাধুনিক আই.টি.ইউ বেড চালু পূর্বে আমাদের হাসপাতালে ১৬টি আই.টি.ইউ বেড কার্যকর ছিলো।আজ সেই পরিকাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে ৪ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে  নির্মিত আরও ২২টি অত্যাধুনিক আই.টি.ইউ বেড। এর ফলে হাসপাতালটি এখন একটি বৃহৎ ও সুসংগঠিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হিসেবে পরিণত হয়েছে।এই সম্প্রসারণের ফলে রাজ্যের অন্যান্য ই.এস.আই হাসপাতাল থেকে রেফারাল রোগীরা সহজেই এখানে আই.টি.ইউ সুবিধা পাবেন।প্রাইভেট টাই-আপ হাসপাতালের উপর নির্ভরতা উল্লেখ যোগ্যভাবে কমবে। সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয়ও হ্রাস পাবে। শ্রমজীবী মানুষ সরকারি ব্যবস্থার মধ্যেই উন্নত ও নিরাপদ ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা লাভ করবেন।এটি কেবল পরিকাঠামো বৃদ্ধি নয় এটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা ও আত্মনির্ভরতার স্পষ্ট প্রতিফলন।পশ্চিম বঙ্গ সরকারের শ্রম,আইন ও বিচার বিভাগের মন্ত্রী শ্রী মলয় ঘটক প্রকল্পের উদ্বোধন করেন।এই  পদক্ষেপ শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষায় সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। ESI Hospital, Manicktala আগামী দিনে আরও আধুনিক ও মানসম্মত পরিষেবা প্রদানের মাধ্যমে রাজ্যের অন্যতম অগ্রণী সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিণত হবে—এই আমাদের দৃঢ় বিশ্বাস শ্রী সুজিত বসু,মাননীয় মন্ত্রী অগ্নি নির্বাপন ও জরুরী বিভাগ পশ্চিমবঙ্গ সরকার,বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত মাননীয়া বিধায়ীকা শ্রীমতী সুপ্তি পান্ডে,মেয়র ইন কাউন্সিলের সদস্য শ্রী স্বপন সমাদ্দার,পশ্চিম বঙ্গ সরকারের শ্রম দফতরের সচিব মাননীয় শ্রী অবনিন্দ্র সিং, ইএসইসি পূর্বাঞ্চলের আঞ্চলিক পরিচালক মাননীয় শ্রী অচিন্ত্য মণ্ডল মানিকতলা ইএস আই হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. ইনদ্রনীল দাস,ডা. সত‍্যব্রত সরকার ডা.অতনু ভদ্র প্রমুখ  বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসআই এমবি স্কিমের অধিকর্তা শ্রী তন্ময় চক্রবর্তি।

Comments

Popular posts from this blog

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !