শালিধান থেকে প্রকাশিত হলো পাপড়ি দে র কাব্য গ্রন্থ "মনের বিস্ফারিত আর্তনাদ" এবং গল্পের বই "নীরব অভিমানের কাতর প্রতিধ্বনি "

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-কবি ও গল্পকার পাপড়ি দে র দুটি বই ২০২৬ এর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে শালিধান প্রকাশনী থেকে। পাপড়ি দে প্রথম বইটি হলো কবিতার বই। বইয়ের নাম মনের বিস্ফারিত আর্তনাদ। কবিতা কেবল শব্দের বুনন নয়, বরং অন্তরের গহীনে জমে থাকা অব্যক্ত অনুভূতির এক শৈল্পিক বহিঃপ্রকাশ। দীর্ঘদিনের নীরবতা, চারপাশের চেনা অচেনা মানুষের দীর্ঘশ্বাস, নাগরিক জীবনের  ব্যস্ততা আর প্রকৃতির সাথে নিভৃত আলাপের নির্যাস থেকেই জন্ম নিয়েছে এই কাব্যগ্রন্থটি। এই কবিতার বইতে রয়েছে ৩৮ টি নানা ধরনের কবিতা। ভালো লাগে পড়তে আমি সেই নারী, আড়ি আড়ি আড়ি, বাড়ি খুঁজে চলেছি, সেদিন চৈত্র মাস, রাজা, সাদা কালো, তোমাকে সেলাম, আমি বাঁচতে চাই, মন, দহন, আমার শহর, শুভ নববর্ষ, ছুটি, কমলার মা , ঢাকি প্রমুখ কবিতাগুলো। এই বইয়ের কবিতাগুলোতে কোনো নির্দিষ্ট ফ্রেম বা ছক ধরার চেষ্টা করা হয়নি। কখনো এখানে ফুটে উঠেছে মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, কখনো আবার কাল্পনিক কোনো জগতের মায়াবী হাতছানি। প্রেম, বিরহ, একাকীত্ব এবং সমকালীন সময়ের অস্থিরতা সবই আমার কলমের ডগায় এসে মিশেছে নিজস্ব ছন্দে।
কবিতা কেবল শব্দ আর ছন্দের খেলা নয়, বরং হৃদয়ের গহীন কোণে জমে থাকা অব্যক্ত অনুভূতির প্রতিচ্ছবি। 'মনের বিস্তারিত আর্তনাদ' কাব্যগ্রন্থটি তেমনি কিছু মুহূর্তের গল্প বলে। এখানে মিশে আছে মধ্যরাতের নিঃসঙ্গতা, অব্যক্ত যন্ত্রণার বহিঃপ্রকাশ, আর নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া কিছু দীর্ঘশ্বাস। কখনো দ্রোহে, কখনো বিরহে, আবার কখনো এক চিমটি মুগ্ধতায় সাজানো এই কবিতাগুলো পাঠককে নিয়ে যাবে এক কাল্পনিক অথচ চিরচেনা পৃথিবীতে। যারা শব্দের মাঝে নিজের ছায়া খুঁজতে ভালোবাসেন, এই বইটি তাদের জন্য এক প্রশান্তির নীড়। পাতায় পাতায় ছড়িয়ে থাকা অনুভূতির ছোঁয়ায় কবিতা  প্রেমীরা খুঁজে পাবেন তাদের মনের কথাগুলো। কবি পাপড়ি দে'র জন্ম ৩ অক্টোবর ১৯৭৫। বাবা সরকারি চাকুরিজীবী এবং মা গৃহবধূ ছিলেন। জন্ম কলকাতা শহরে। ক্রাইস্ট চার্চ গার্লস হাইস্কুলে শিক্ষা। স্নাতকস্তরের পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় নৃতত্ত্ব নিয়ে। 'মনের বিস্তারিত আর্তনাদ' কবির প্রকাশিত ৬ষ্ঠ কাব্যগ্রন্থ। প্রকাশিত কাব্যগ্রন্থগুলি- শাখা প্রশাখা-১, শাখা প্রশাখা-২, চলতি হাওয়া, মনের হদিস, বাঁচতে চাই। তিনি এই নিঃশেষিত, নিপীড়িত সমাজের এক বিরল, বর্ণময়, প্রতিবাদী চরিত্র। মানুষের রঙিন, অবিন্যস্ত, ধর্ষিত স্বপ্নগুলির রূপান্তরের এক অভিনব প্রয়াসের নিরলস প্রচেষ্টা 'মনের বিস্ফারিত আর্তনাদ' কাব্য-গ্রন্থের পাতায় পাতায় অনুরণিত হয়েছে। এই বইয়ের প্রচ্ছদ করেছেন সৌরিন দাস। শালিধান থেকে প্রকাশিত এই বইয়ের দাম ১৭৫ টাকা। কবিতা লেখার পাশাপাশি পাপড়ি দে গল্প লেখেন।এই বইমেলায় শালিধান থেকে তার প্রকাশিত হয়েছে ১৩ টি গল্প নিয়ে এক অনবদ্য সংকলন নীরব অভিমানের কাতর প্রতিধ্বনি। মানুষের জীবন এক অদ্ভুত অনুভূতির কোলাজ। প্রতিটি দিন আমাদের জীবনে নতুন নতুন অভিজ্ঞতার রঙ নিয়ে আসে। কখনো আনন্দের হিল্লোল আমাদের ভাসিয়ে নিয়ে যায়, আবার কখনো এক টুকরো বিষণ্ণতা মেঘের মতো জমে থাকে মনের কোণে। আমাদের এই বৈচিত্র্যময় জীবনের না বলা কথা, চাপা দীর্ঘশ্বাস আর সরল বন্ধুত্বের গল্প নিয়েই সাজানো হয়েছে এই গল্প গ্রন্থটি। এই সংকলনের প্রতিটি গল্প একটি ভিন্ন আবেগের প্রতিচ্ছবি। এখানে যেমন আছে নিঃস্বার্থ ভালোবাসার মায়াবী টান, তেমনি আছে গভীর একাকীত্বের হাহাকার। কোথাও অভিমানে ভিজেছে চোখের পাতা, আবার কোথাও সাহসের হাত ধরে ঘুরে দাঁড়ানোর গল্প নতুন দিশা দেখিয়েছে। রাগ, ভয়, বিস্ময়, কিংবা করুণা-মানব মনের এই সূক্ষ্ম অনুভূতিগুলোকেই অক্ষরের ফ্রেমে বাঁধার চেষ্টা করেছেন গল্পকার পাপড়ি দে। 
গল্পের চরিত্রগুলো হয়তো আপনাদের খুব চেনা, হয়তো বা আয়নার দেখা নিজেদেরই প্রতিচ্ছবি। আশা করি, "নীরব অভিমানের কাতর প্রতিধ্বনি" বইটির প্রতিটি পাতা আপনাকে আপনার নিজের অনুভূতির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবে। পাঠকদের হৃদয়ে এই গল্পগুলো যদি সামান্যতম রেখাপাত করতে পারে, তবেই এই বইয়ের সার্থকতা। যে গল্প গুলো পাঠক - পাঠিকাদের নজর কাড়বে সেই গল্পগুলো হলো  বঙ্গীশিখা, টুকরো টুকরো কত  স্মৃতি, বসন্ত এসে গেছে, মেমসাহেব, এপ্রিলফুল, রক্ত করবী, পুরাতন ভৃত্য, আমার ঠিকানা সেই, হুইল চেয়ার, লক্ষ্য ভ্রষ্ট, বেহাল সেতু, আশ্রয় এবং বন্ধু। আমাদের জীবন আসলে কতগুলো অনুভূতির সমষ্টি। কখনো আমরা হাসিতে ফেটে পড়ি, কখনো বা নিভৃতে চোখের জল ফেলি। 'নীরব অভিমানের কাতর প্রতিধ্বনি' সংকলনটিতে যে ১৩ টি হৃদয়স্পর্শী গল্প আছে যার প্রতিটি সাজানো হয়েছে নির্দিষ্ট একটি আবেগকে কেন্দ্র করে। সহজ ও সাবলীল ভাষায় অনুভূতির গভীর বিশ্লেষণ, আমাদের মনের অলিগুলিতে লুকিয়ে থাকা হাসি, কান্না, অভিমান আর ভালোবাসার গল্প নিয়ে সাজানো ভিন্ন স্বাদের গল্পগুলি আপনাকে নতুন করে ভাবতে শেখাবে।
সংকলিত প্রতিটি গল্প মানুষের জটিল বৈচিত্রময় আবেগের এক একটি প্রতিফলন। এখানে যেমন আছে নিঃস্বার্থ ভালোবাসার স্নিগ্ধতা, তেমনি আছে একাকিত্বের ধূসর বিষণ্ণতা। কখনো হারানো স্মৃতির দীর্ঘশ্বাস, আবার কখনো নতুন করে বাঁচার অদম্য প্রেরণা প্রতিটি পৃষ্ঠায় জীবন্ত হয়ে উঠেছে। বইটি পাঠকদের মনে করিয়ে দেবে যে, আবেগ কোনো দুর্বলতা নয়, মানুষের অস্তিত্বের সবচেয়ে সুন্দর অংশ। ছোট ছোট গল্পের মাধ্যমে জীবনের গভীর অনুভূতিগুলোকে নতুন করে চিন্তা করতে সাহায্য করবে এই সংকলনটি। পাপড়ি দে র এটা
প্রকাশিত প্রথম ছোটগল্প সংকলন। লেখিকা তাঁর লেখায় অবহেলিত এবং অভিমানী মানুষের আবেগ, অনুভূতিগুলোকে মূর্ত করেছেন তার লেখনীর মূর্ছনার মধ্যে দিয়ে। 'নীরব অভিমানের কাতর প্রতিধ্বনি' বইটি মূলত ছোট ছোট আবেগপূর্ণ এবং জীবনমুখী গল্পের সংকলন যার প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে বৈচিত্রের ঘনঘটা, যা একবার পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত থামা যায় না। শালিধান থেকে প্রকাশিত সৌরিন দাস এর প্রচ্ছদ এক কথায় দারুন।
সুন্দর ঝকঝকে ছাপা, নির্ভুল এই গল্পের বইএর দাম ২৭৫ টাকা। পাপড়ি দে র বইদুটি 
সকলে সংগ্রহ করতে পারেন।

Comments

Popular posts from this blog

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !