রাইসিং ভয়েস ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পিছিয়ে পড়া তফসিলি মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রশিক্ষণ শিবির

অভিজিৎ হাজরা (হাওড়া) :- সম্প্রতি রাইসিং ভয়েস ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে আই সি এ আর  ন্যাশানাল ইনস্টিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উদ্যোগে ফেব্রুয়ারি মাসে ১৫ দিনের জন্য তফসিলি জাতির অন্তর্গত মহিলাদের নিয়ে একটি প্রশিক্ষণ এর আয়োজন করা হয়েছিল।‌ মাকড়দহ,ডোমজুড়, হাওড়ায় ১৫ দিনের  এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সমাজে পিছিয়ে পরা ও গার্হস্থ্য হিংসার কবলে থাকা মহিলাদের আর্থিকভাবে ও স্বনির্ভর ভাবে স্বাবলম্বী করা। জুট এর প্রশিক্ষণ দেওয়া হয় 20 জন মহিলা কে ।প্রশিক্ষণ টি ছিল মূলত হস্ত শিল্প কে কেন্দ্র করে যেখানে শেখানো হয়েছিল দৈনন্দিন জীবনের ব্যাবহার এর কিছু প্রয়োজনীয় জিনিস, গৃহসজ্জার নানান জিনিস ,মেয়েদের পাটের তৈরি অলংকার , স্বভাবতই যেগুলো পরিবেশ বান্ধব। আই সি আর  এর অধিকর্তা সাক ওয়ার  এর নির্দেশে এই প্রশিক্ষণ পরিচালিত হয়‌। প্রশিক্ষণ চলাকালীন মেয়েরা তাদের জীবনের অপ্রকাশিত ইচ্ছা বা স্বনির্ভর হবার স্বপ্নের বুনন যেনো তাদের হাতের তৈরি শিল্পের মধ্যে দিয়ে প্রকাশ করেছে।
বিজ্ঞানী সুজয় দাস ও কার্তিক সামন্ত তাদের মহা মুল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে পাট জাত শিল্পের ব্যবসার তথ্য জানান , ও মেয়েদের কে সমৃদ্ধ করেন। রাইজিং ভয়েস ফাউন্ডেশন এর কর্ণধার  মৌমিতা দাস মেয়েদের আগত জীবনের শুভেচ্ছা জানিয়ে এই প্রোগ্রামে উপস্থিত প্রশিক্ষণার্থীদের শংসাপত্র প্রদান করে প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘোষণা করেন ‌।

Comments

Popular posts from this blog

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !