মুক্তি পেতে চলেছে অরিন্দম শীল পরিচালিত নতুন ছবি "ইস্কা বনের বিবি "
সম্প্রতি মুক্তি পেতে চলেছে জনপ্রিয় পরিচালক অরিন্দম শীল পরিচালিত নতুন ছবি
ইস্কা বনের বিবি। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনে
পরিচালক অরিন্দম শীল বলেন
ছবিটা এক কথায় বাচ্চাদের কিডনেপিং এবং এর সঙ্গে তিন মহিলার জড়িয়ে পড়ার গল্প। পুরো ছবিটা কলকাতায় শুটিং হয়েছে। শেষ শুটিং টা হয়েছে ধর্মতলায় শহীদ মিনারে। খুব সম্প্রতি ছবির রিলিজ হবে। এই ছবিতে অভিনয় করেছেন চন্দন সেন, গৌরব চ্যাটার্জী, অর্জুন চক্রবর্তী, সৌম্য সেনগুপ্ত, পৌলমী , তৃণা সাহা, অরুণিমা ঘোষ, সহ আরো অনেকে। 2022 সালে এই ছবির শ্যুটিং হয়েছিলো।প্রযোজনা রূপা দত্ত।
পরিচালক অরিন্দম শীল আরো বলেন এই ছবিটা ব্যোমকেশ ও মিতিন মাসির থেকে একেবারেই আলাদা। ক্রাইম থ্রিলার ধর্মী এই ছবি সকল দর্শকদের ভালো লাগবে বলে আশা করি। এই ছবির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির সকল কলা কুশলী।
Comments
Post a Comment