কাব্যে সুরে মাতিয়ে দিলেন আবৃত্তিওয়ালা ড. পিনাকী চট্টোপাধ্যায়

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-আবৃত্তিওয়ালার উদ্যোগে গত ১৫ মার্চ কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আবৃত্তি পরব’। কবিতা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও সাহিত্যচর্চার বহুমাত্রিক উপস্থাপনায় ভরপুর এই অনুষ্ঠানে হলভর্তি দর্শক মুগ্ধ হয়ে থাকলেন শেষ পর্যন্ত। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আবৃত্তি ও যন্ত্রসংগীতের মেলবন্ধনে পরিবেশিত বিশেষ পর্ব ‘কাব্যে সুরে’। এই পরিবেশনায় আবৃত্তিওয়ালা ড. পিনাকী চট্টোপাধ্যায় তাঁর কণ্ঠে একের পর এক কবিতা পরিবেশন করে দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেন। লালন ফকির, শাহ আব্দুল করিম, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, শহীদ কাদরী ও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ব্যতিক্রমী উপস্থাপনা এদিনের অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। এই পর্বে তাঁর সঙ্গে ছিলেন সংগীতশিল্পী বাপ্পা সেনগুপ্ত। অনুষ্ঠানের সূচনায় ‘আবৃত্তিজন সম্মাননা’ প্রদান করা হয় বিশিষ্ট লোকগায়ক অভিজিৎ বসু, আবৃত্তিশিল্পী পার্থ মুখোপাধ্যায় এবং নৃত্যগুরু সুজয় ঠাকুর-কে।
এদিন কবি অতীশ চট্টোপাধ্যায়-এর কবিতা অবলম্বনে নির্মিত কবিতা–সিনেমা ‘বঙ্গদেশ’-এর পোস্টার প্রকাশ করা হয়। ছবিটিতে আবৃত্তি করেছেন ড. পিনাকী চট্টোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন ড. জনার্দন ঘোষ। পোস্টার উন্মোচন করেন সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক ড. ঋতব্রত ভট্টাচার্য।
অনুষ্ঠানে প্রকাশিত হয় ‘আবৃত্তি আমার ভালোবাসা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ড। উদার আকাশ প্রকাশনা থেকে প্রকাশিত এই বইটির আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন সাহিত্যিক ড. ইমানুল হক, শিক্ষাবিদ অধ্যাপক অলোক বন্দ্যোপাধ্যায়, ড. ঋতব্রত ভট্টাচার্য, অভিজিৎ বসু, ড. পিনাকী চট্টোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. পৌলমী দাস, নৃত্যগুরু সাম্ব দাস ও সুজয় ঠাকুর, কবি অতীশ চট্টোপাধ্যায়, নজরুল গবেষক সোমঋতা মল্লিক, রাজীব মুখার্জী সহ অন্যান্য বিশিষ্টজন।
এদিন সাহিত্যিক ড. ইমানুল হক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ডিজিটাল অডিও অ্যালবাম ‘এক যে ছিল…’, যেখানে গল্পপাঠ করেছেন ড. পিনাকী চট্টোপাধ্যায়।

Comments

Popular posts from this blog

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !