*বসন্ত উৎসবে মাতোয়ারা নটরাজ*
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-কোকিলের কুহু ডাক আর রঙিন আবিরে রাঙিয়ে ওঠা উদ্যানে সমবেত নটরাজ এর কুশীলবদের বসন্তের আহ্বান ভীষণ রকম সাড়া ফেললো ডোমজুড় দফরপুর বিবেক ইউনিক ক্রীড়াঙ্গনে। প্রতি বছরের মতো এ বছরও সরস্বতী অধিকারী ও তাঁর পরিবারের উদ্যোগে, নটরাজ ড্যান্স ও যোগা একাডেমি আয়োজন করেছিল বসন্ত উৎসবের। উৎসব উপলক্ষ্যে যোগা ড্যান্স, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি,তে মুখরিত হয়ে উঠেছিল ক্রীড়াঙ্গনের সুসজ্জিত মঞ্চ। পলাশ ফুল আর নানা রঙের আবিরে রাঙিয়ে অতিথি দের আন্তরিক বরণ পর্ব ছিল অভিনব। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ডোমজুড় বইমেলার সম্পাদক বাপি ঠাকুর চক্রবর্তী, সমীরণ ঘোষ, সন্দীপ কোঙার, ডাঃ অনিরুদ্ধ পাল,পল্লব ঘোষ,কথা মানবি শুভেচ্ছা প্রমুখ।
অনুষ্ঠানকে সামগ্রিক সুন্দর করে তোলার জন্য সংস্থার পক্ষ থেকে শর্মিষ্ঠা অধিকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান কে সুচারুভাবে সম্পন্ন করার নেপথ্যে পরিবারের অভিভাবক অশোক অধিকারীর নাম বিশেষভাবে উল্লেখ করেন, উপস্থিত সকল অতিথি বৃন্দ।
Comments
Post a Comment