তিনদিন ধরে অনুষ্ঠিত হলো উন্মেষ কালিকাপুরের বর্ণাঢ্য নাট্য উৎসব

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-উন্মেষ কালিকাপুর নাট্যদল দীর্ঘ সময় ধরে নানা ধরনের নাটক মঞ্চস্থ করে চলেছে।এই দল প্রতিষ্ঠা হয় 1991 সালে। 2026 সালে 35 বছরে পদার্পণ করলো প্রাচীন এই নাট্য দল। উন্মেষ কালিকাপুরের উল্লেখযোগ্য নাটক এর মধ্যে  দিল লাগাকে দেখো, ডঃ ওথেলো, সম্পর্ক, ধর্ষিতা, যখন যুদ্ধ, ডাকঘর , সূক্ষ্ম বিচার, একটি চরিত্র, দুই বিঘা জমি, শূন্যস্থান, লাট্টু প্রমুখ। উন্মেষ কালিকাপুর নাট্যদল তাদের নিজস্ব প্রেক্ষাগৃহে 13 থেকে 15 ই মার্চ 2026 তিনদিন ধরে পালন করলো তাদের নাট্য উৎসব। এই উৎসব উদ্বোধন করেন উন্মেষ কালিকাপুর নাট্য দলের  সম্পাদক  রমেশ মন্ডল,  সভাপতি তুলসী ঘোষ, শিল্পকৃতি মহিষদল এর পরিচালক  সুরিজিৎ সিনহা , বাউরিয়া চিত্বপট এর নির্দেশক নন্দিতা সাঁতরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন অনিক কলকাতার পরিচালক  অভিজিত সেনগুপ্ত। সকলেই তাদের বক্তব্যে উন্মেষ কালিকাপুর নাট্য দলের
35 বছরের এই অবিরাম পথ চলাকে সাধুবাদ জানান। মঞ্চে অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্বারক দিয়ে বরণ করে নেন উন্মেষ কালিকাপুর এর সদস্যরা। এবারের এই তিনদিনের  উৎসবে মোট 9 টি নাটক মঞ্চস্থ হয়। প্রথমদিন অর্থাৎ 13 ই মার্চ শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় হাওড়া চিত্রপট বাউড়িয়া নাট্যদলের নাটক পিঙ্কি, পূর্ব মেদিনীপুর শিল্পকৃতি নাট্যদলের নাটক অদেখা অন্ধকার এবং কলকাতার দিলীপ মুখার্জী স্মৃতি সংঘ র নাটক দরদামের গল্প। 14 ই মার্চ শনিবার সন্ধ্যায়
পরিবেশিত হয় নদীয়া সূচনা নাট্যদলের নাটক কারিগরনামা, 
ব্যান্ডেল আত্মিক নাট্যদলের নাটক যথার্থ চরিত্রহীন, ও কলকাতা সরস্বতী নাট্যশালার
নাটক নষ্ট তারার গল্প। উৎসবের শেষ দিন ছিলো বিকেলে নাট্য সেমিনার। এই সেমিনারে বর্তমান সময়ের নাটক নিয়ে আলোকপাত করেন  ব্যান্ডেল নান্দনিক এর নির্দেশক সমীরণ সমাদ্দার এবং  সংস্থিতি  চন্দন নগর নাট্যদলের পরিচালক অনুপম দত্ত। এইদিন সন্ধায় মঞ্চস্থ হয় হুগলী সংস্থিতি র নাটক দুঃশাসনীয় , হুগলী ব্যান্ডেল নান্দনিক এর নাটক
বাবা আসবেন এবং এই নাট্য উৎসবের শেষ নাটক পরিবেশিত হয় উন্মেষ কালিকাপুরের নাটক সলিউশন এক্স। এই নাট্য উৎসব দেখার জন্য নাট্যপ্রেমী মানুষদের ভিড় ছিলো নজরকাড়া

Comments

Popular posts from this blog

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !