বাদল সরকারের জন্ম শতবর্ষ উপলক্ষে তেপান্তর নাট্যগ্রামে অনুষ্ঠিত হলো মিউনাসের আয়োজনে টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব ২০২৬
( মিতালী উৎসব নাট্য সংস্থা) র আয়োজনে তেপান্তর নাট্যগ্রামে( সাতকাহানিয়া, পানাগড় , বর্ধমান ) অনুষ্ঠিত হল টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব ২০২৬। কচিকাঁচাদের উদ্বোধনী নৃত্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। উৎসবের শুভ সূচনা করেন তেপান্তর নাট্যগ্রামের কর্ণধার ও নাট্য নির্দেশক কল্লোল ভট্টাচার্য। মঞ্চে ছিলেন গৌতম বিশ্বাস, দুলাল চক্রবর্তী,সঞ্জীব চট্টোপাধ্যায়, মানস দাস, অরূপ রায়, মলয় ঘোষ, রঞ্জন গঙ্গোপাধ্যায়, শুদ্ধসত্ত্ব ঘোষ সহ গুণীজনরা। সব অতিথিদের বরণ করে নেন মিউনাস এর কর্ণধার উৎসব দাস। এই অনুষ্ঠানে প্রকাশিত হলো উৎসব দাস এর লেখা প্রথম নাটকের বই পঞ্চবাণ। প্রকাশ করেন সাহিত্যিক শুদ্ধসত্ত্ব ঘোষ । সেই সঙ্গে প্রকাশিত হয় ইলোরা নাট্য পত্রিকার বিশেষ বাদল সরকার সংখ্যা। সকল অতিথিরা এক কথায় মিউনাসের এই উদ্যোগ কে সাধুবাদ জানায়। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়।
এবারের মিউনাস এর আয়োজনে টানা ২৪ ঘন্টা নাট্য উৎসবে পরপর মঞ্চস্থ হলো মোট ১৯ টি নাটক। নাটক গুলো হলো কৃষ্ণেন্দু দেওয়ানজী পরিচালিত উত্তরপাড়া ব্রাত্যজন এর নাটক হট্টমেলার ওপারে, দ্বৈপায়ন নির্দেশিত বিসর্গ থিয়েটারের নাটক চরিত্ররা , নিরুপম ভট্টাচার্য পরিচালিত রানাঘাট সৃজক এর নাটক চড়ুইভাতি, সোমনাথ মুখোপাধ্যায় এর পরিচালনায় নান্দীরঙ্গ র নাটক সারারাত্তির, অভি চক্রবর্তী নির্দেশিত অশোকনগর নাট্যমুখ
এর নাটক রূপকথার কেলেঙ্কারি, শান্তনু ভট্টাচার্য নির্দেশিত বেহালা থার্ডবেল এর নাটক দ্বৈরথ, অমিত দে নির্দেশিত ব্যারাকপুর স্বজন থিয়েটার এর নাটক বাঘ, ড : দানী কর্মকার পরিচালিত রবীন্দ্রনগর নাট্টায়ুধ এর নাটক
পাগলা ঘোড়া, প্রদীপ রায় নির্দেশিত চন্ডিতলা প্রম্পটার এর নাটক বড় পিসিমা, উদ্দালক ভট্টাচার্য পরিচালিত আনন্দপুর গুজব থিয়েটার গ্রুপ এর নাটক বগলা চরিত মানস, মৌমেন মান্না নির্দেশিত পূর্ব পুঁটিয়ারি কলকাতা নাট্যজনের নাটক সলিউশন এক্স, উৎসব দাস পরিচালিত মিউনাস এর নাটক সুটকেস, চায়না ঘোষ পরিচালিত কলিকথা নাট্যদলের নাটক নাট্যকারের সন্ধানে তিনটি চরিত্র, রজত দাস পরিচালিত অনুভূতি সাংস্কৃতিক সংস্থার নাটক নদীতে, তথাগত চক্রবর্তী নির্দেশিত বীরভূম আ্যম্ফি থিয়েটারওয়ালার নাটক সিঁড়ি,আয়না নাট্যগোষ্ঠীর নাটক গাধায়ন, বাসুদেব হুই পরিচালিত সমতট সংস্কৃতি উত্তরপাড়ার নাটক বীজ, বাদল সরকার নির্দেশিত শতাব্দী নাট্য দলের নাটক সাদা কালো এবং এই উৎসবের শেষ নাটক ছিলো সুজিৎ ঘোষ পরিচালিত কসবা উত্তরণ এর নাটক ভুল রাস্তা। সব থেকে বড় কথা এই উৎসবে যে ১৯ টি নাটক মঞ্চস্থ হয়েছে এই নাটকগুলোর রচয়িতা প্রয়াত নাট্যকার বাদল সরকার। এই ২৪ ঘন্টা নাট্য উৎসবের সামগ্রিক ভাবনা, পরিকল্পনা ও পরিচালনা মিউনাস নাট্যদলের কর্ণধার, নাট্যকার, নাট্য নির্দেশক ও অভিনেতা উৎসব দাস। সব মিলিয়ে জমে উঠেছিলো এই ২৪ ঘন্টা নাট্য উৎসব ২০২৬।
Comments
Post a Comment