ছাত্র জীবন ও বয়ঃসন্ধি মানুষের জীবনের একটি গুরুত্বপুর্ন অধ্যায়।এই সময়ে একটি শিশুর শরীরের সঙ্গে সঙ্গে মনেরও বিকাশ ঘটে।

শুভ ঘোষ (কলকাতা):- ছাত্র জীবন ও বয়ঃসন্ধি মানুষের জীবনের একটি গুরুত্বপুর্ন অধ্যায়।এই সময়ে একটি শিশুর শরীরের সঙ্গে সঙ্গে মনেরও বিকাশ ঘটে। আর যেহেতু এই পর্যায়ে  দিনের একটা বড় সময়ে স্কুলে থাকতে হয় তাই এবিষয়ে বাবা মার সঙ্গে শিক্ষক শিক্ষিকা দের ভুমিকাও খুবই গুরুত্বপুর্ন। উচ্চ শ্রেনীর ছাত্র ছাত্রীদের দ্বারা নিন্ম শ্রেণীর বাচ্চাদের নিগ্রহের সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিষয়টি আরো প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।এই পরিপ্রেক্ষিতে ২৭ থেকে ২৯শে জুলাই২০২৬এ হায়দ্রাবাদের আজিম প্রেমজি ফাউন্ডেশনের সহায়তায় ও সেন্ট অগাস্টিন ডে স্কুলের উদ্যোগে আচার্য জগদীশ চন্দ্র বোস রোডের স্কুল ক্যাম্পাসের সি আর গ্যাসপার মেমোরিয়াল হলে ছাত্র ছাত্রীদের মানসিক স্বাস্থ ও সুরক্ষা বিষয়ে শিক্ষক, শিক্ষিকা ও স্কুল কাউন্সিলারদের নিয়ে একটি আলোচনাসভা ও প্রশিক্ষন কর্মশালার অনুষ্ঠিত হয়।সেন্ট অগাস্টিন ডে স্কুলের  প্রিন্সিপাল ডা.রিচার্ড গ্যাসপারের সঙ্গে এই কর্মশালা পরিচালনা করেন আজিম প্রেমজি ফাউন্ডেশনের প্রতিনিধি  দেশের প্রখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শেখর শেষাদ্রি ও ড. শিলা রামস্বামী। ছোটদের মানসিক স্বাস্থের উন্নতি সম্মন্ধে জন্সাধারনকে অবহিত করতে অনুষ্ঠানে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। 
দেশের একজন প্রথম সারির শৈশব ও বয়ঃসন্ধির মানসিক স্বাস্থ বিশেষজ্ঞ ডা. শেখর শেষাদ্রি সাংবাদিক সম্মেলনে তাঁর বক্তব্যে জানান তিনদিনের এই আলোচনা সভায় মুলত ছাত্র ছাত্রীদের মানসিক চাহিদা এবং শিশু ও কিশোর মনের বিকাশের উপযোগী স্কুলের পরিবেশ গড়ে তলার লক্ষ্যে আলচনা করা হবে।প্রখ্যাত শিশু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা.শীলা রামস্বামী মুলত বাচ্চাদের মানসিক বিকাশ অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করেন।ডা.রামস্বামী বলেন প্রতিটি ছাত্র ছাত্রী মানসিক সুস্বাস্থ ও সুরক্ষা পাওয়ার অধিকারী। এই বিষয়ে তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। বাচ্চারা দিনের অনেকটা সময়ে স্কুলে থাকে বলে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও স্কুল কাউন্সিলারদের এবিষয়ে সঠিকভাবে প্রশিক্ষিত হতে হবে। প্রিন্সিপাল ডা.রিচার্ড গ্যাসপার বলেন তিনদিনের এই আলোচনাসভায় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও স্কুল কাউন্সিলাররা অংশ গ্রহন করেন ও পারস্পরিক অভিজ্ঞতার বিনিময়ে সমৃদ্ধ হয়ে ওঠেন।
এঁরা ছাড়াও সাংবাদিক সম্মেলনে স্কুলের প্রেসিডেন্ট এডনা গ্যাস্পার ও কোষাধ্যক্ষ শ্রীমতী এস্থার গ্যাসপার তাঁদের মুল্যবান বক্তব্য রাখেন।          
 

Comments

Popular posts from this blog

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026