প্রকাশিত হতে চলেছে প্রত্যয় প্রকাশন থেকে ইন্দ্রজিৎ আইচ ও সুধাংশু কুমার রায় সম্পাদিত ১৫ জন বিখ্যাত নাট্যকারদের নাটক নিয়ে" নাট্য ব্যক্তিত্বের সেরা নাটক"
দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে প্রকাশিত হবে প্রত্যয় প্রকাশন থেকে বাংলা থিয়েটারের কিংবদন্তি নাট্যকারদের নিয়ে ৫৫০ পাতার এক অসাধারণ বই" নাট্য ব্যক্তিত্বের সেরা নাটক"।
এই বইয়ের সম্পাদনা করেছেন বিখ্যাত নাট্য আলোচক ও সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ এবং নাট্যকার সুধাংশু কুমার রায়।
এই বইতে রয়েছে ১৫ জন
নাট্যকারদের নাটক। এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য হলো বিখ্যাত নাট্যকার প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, বিভাস চক্রবর্তী,
চন্দন সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য, সীমা মুখোপাধ্যায়,সৌমিত্র বসু, তীর্থঙ্কর চন্দ,উজ্জ্বল চট্টোপাধ্যায়, মৈনাক সেনগুপ্ত, পার্থপ্রতিম দেব, বেবি সেনগুপ্ত, সুভাষ বন্দোপাধ্যায়, সুধাংশু কুমার রায় এবং অভিনেতা চন্দন সেন। এই বইটি উৎসর্গ করা হয়েছে বর্ষীয়ান অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বইটির দাম
৭৫০ টাকা। এই বইটি সব স্টলেই পাওয়া যাচ্ছে। আগামী ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার তপন থিয়েটারে সকল নাট্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে বইটি প্রকাশিত হবে। প্রত্যয় প্রকাশনের এই বইতে যে নাটকগুলো আছে সেই গুলো পূর্ণাঙ্গ নাটক। আগামী প্রজন্মকে থিয়েটারে বা নাটকে আগ্রহ বাড়ানোর জন্য এবং নাট্যদল গুলোকে আরো উজ্জীবিত করার লক্ষ্যে সাংবাদিক নাট্য আলোচক ও নাট্য গবেষক ইন্দ্রজিৎ আইচ এবং নাট্যকার সুধাংশু কুমার রায় এর এই অসাধারণ একটি প্রয়াস।
এরআগে ইন্দ্রজিৎ আইচ এর পাণ্ডুলিপি থেকে প্রকাশিত দুটি বই স্কুল কলেজ ও ক্লাবের নাটক এবং শ্রুতিনাটকের সংকলন নাটক মহলে খুব সমাদৃত হয়েছে। ইন্দ্রজিৎ আইচ সাংবাদিকতা শুরু করেন ১৯৯৬ সাল থেকে। জন্ম তার কলকাতায়। স্কুলে পড়াকালিন লেখালেখি শুরু। কলেজে পড়তে পড়তে সাংবাদিকতায় হাতেখড়ি। সেইসময় কয়েক বছর আকাশবাণীর যুববানি তে কর্মরত ছিলেন। (১৯৯৬ থেকে ২০২৫) তিরিশ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত। পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন নানা গল্প, কবিতা ,প্রবন্ধ। প্রকাশিত হয়েছে তার ৫ টি কাব্যগ্রন্থ। সেইগুলো হলো শব্দের বর্ণমালায়, স্মৃতির স্বরণী ধরে, অনন্ত ঊর্মীমালা, মেঘ ভাঙা রোধ, শূন্য মরুদ্যানে। এছাড়া পাণ্ডুলিপি থেকে প্রকাশিত হয়েছে ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত গ্রন্থ " ধর্ষণ এক সামাজিক ব্যাধি” জাদু বিজ্ঞানের অন্তরালে “স্কুল – কলেজ ও ক্লাবের নাটক", "ছোটদের নাটকের সংকলন", "নাচ শিখতে হলে এবং "শ্রুতি নাটকের সংকলন”। চেতনা সাহিত্য পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে ইন্দ্রজিৎ আইচ ও চপল বিশ্বাস সম্পাদিত "অন্যন্য সৌমিত্র", "স্মরণে সৌমিত্র” এবং “৯০ তো সঞ্জীব চট্টোপাধ্যায়”। সব মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫ টি। পেয়েছেন সাংবাদিকতার জন্য বর্ষসেরা পুরস্কার এবং নাট্য সম্মান। পাশাপাশি তিনি জাদুকর হিসাবে খুব জনপ্রিয়। অনেক সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে তিনি ম্যাজিক দেখান। তিনি ম্যাজিক এর জন্য বিভিন্ন সংঘটন থেকে পেয়েছেন নানা এওয়ার্ড। এছাড়াও আছে তাঁর জনপ্রিয় ইউ টিউব " সংবাদ A to Z " চ্যানেল ।ভালবাসেন ছবি তুলতে, বেড়াতে যেতে, গান শুনতে, সিনেমা দেখতে এবং বই পড়তে। পাশাপাশি সঞ্চালনা ও বিভিন্ন সমাজসেবার কাজে যুক্ত থাকেন। সবমিলিয়ে বহুমুখী প্রতিভার অধিকারী সাংবাদিক ও কবি ইন্দ্রজিৎ আইচ এর বর্ণময় জীবন। আগামীদিনে তাঁর সম্পাদনায় আরো নানা ধরনের বিষয়ে বই প্রকাশের অপেক্ষায় রয়েছে ।
Comments
Post a Comment