সাড়ম্বরে উদযাপিত হলো তপন থিয়েটারে মিউনাস নাট্যদলের ২৭ তম জন্মদিন পালন অনুষ্ঠান

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-দক্ষিণ কলকাতার তপন থিয়েটার  ৩১ আগস্ট সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো মিউনাস নাট্যদলের ২৭ তম জন্মদিন পালন অনুষ্ঠান । এই অনুষ্ঠানে আলোক শিল্পী চিত্ত সরকার স্মৃতি থিয়েটার সন্মাননা ২০২৬ পেলেন তিন নাট্য ব্যক্তিত্ব দ্বৈপায়ন,  শুভাশিস খামারু এবং দুলাল চক্রবর্তী। উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জীব সরকার ও অভিনেত্রী সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়। সকলেই তাদের ভাষণে মিউনাসের ২৭ তম জন্মদিনে প্রতি বছরের এই উদ্যোগকে সাধুবাদ জানান।এই সন্মাননা প্রদানের পর মঞ্চস্থ হয় মিউনাস নাট্য দলের নতুন প্রযোজনা নাটক " নাথুরাম বলছি "।
নাটক ও প্রয়োগ উৎসব দাস।
এই নাটকে আলো, মঞ্চ ও আবহ সংগীত করেছেন বাবলু সরকার, অজিত রায়
এবং সৌমেন দত্ত। দুর্দান্ত অভিনয় করেছেন মলয় মুখার্জী, শঙ্কর চক্রবর্তী, প্রণয় শর্মা, সৌগত কর্মকার, সোমনাথ পাল, পিঙ্কি দাস, 
সৌমিত্র ঘোষ ।সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও পরিচালনায় ছিলেন মিউনাসের কর্ণধার ও নির্দেশক উৎসব দাস।

Comments

Popular posts from this blog

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026