প্রকাশিত হলো প্রত্যয় প্রকাশন থেকে ইন্দ্রজিৎ আইচ ও সুধাংশু কুমার রায় সম্পাদিত ১৫ জন বিখ্যাত নাট্যকারদের নাটক নিয়ে" নাট্য ব্যক্তিত্বের সেরা নাটক"
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা): গত ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার বিকেল ৫ টায় দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে প্রকাশিত হলো
প্রত্যয় প্রকাশন থেকে বাংলা থিয়েটারের কিংবদন্তি নাট্যকারদের নিয়ে ৫৫০ পাতার এক অসাধারণ বই" নাট্য ব্যক্তিত্বের সেরা নাটক"।
এই বইয়ের সম্পাদনা করেছেন বিখ্যাত নাট্য আলোচক ও সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ এবং নাট্যকার সুধাংশু কুমার রায়। এই বইতে রয়েছে ১৫ জন নাট্যকারদের নাটক। এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য হলো বিখ্যাত নাট্যকার প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, চন্দন সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য, সীমা মুখোপাধ্যায়,
সৌমিত্র বসু, তীর্থঙ্কর চন্দ,উজ্জ্বল চট্টোপাধ্যায়, মৈনাক সেনগুপ্ত, পার্থপ্রতিম দেব, বেবি সেনগুপ্ত, সুভাষ বন্দোপাধ্যায়, সুধাংশু কুমার রায় এবং অভিনেতা চন্দন সেন। এই বইটি উৎসর্গ করা হয়েছে বর্ষীয়ান অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বইটির দাম
৭৫০ টাকা। এই বইটি অপূর্ব সুন্দর প্রচ্ছদটি নির্মাণ করেছেন জনপ্রিয় চিত্রকর স্বপন দেবনাথ। বইটি সব স্টলেই পাওয়া যাচ্ছে। অন লাইন , আমাজন, ফিল্প কার্ডে কিনতে পাওয়া যাবে।গত ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার তপন থিয়েটারে এই বইটি প্রকাশ করেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব নাট্যকার চন্দন সেন, মৈনাক সেনগুপ্ত,
পার্থপ্রতীম দেব এবং অভিনেতা ও নাট্য নির্দেশক চন্দন সেন। মঞ্চে উপস্থিত ছিলেন প্রত্যয় প্রকাশনীর কর্ণধার তপন কুমার সিংহ।
এই বই উদ্বোধন করে নাট্যকার চন্দন সেন বলেন ১৫ টি পূর্ণাঙ্গ নাটক নিয়ে বই করা বা ছাপা এখন দেখা যায় না। এই বই আগামীদিনে যারা নাটক করার কথা ভাবছেন তাদের খুব উপকারে আসবে।নাট্যকার মৈনাক সেনগুপ্ত বলেন বড় নাটকের পাশাপাশি এখন দর্শক ছোটো নাটক দেখতে চায়। তাই তাদের কথা ভেবে এই বই এর সম্পাদক ও প্রকাশক কে বলবো ছোটো নাটক বা অল্প সময়ের নাটক নিয়ে বই করতে। অভিনেতা চন্দন সেন বলেন
গ্রাম বাংলার বহু নাট্যকার আছে যারা ভালো লেখেন অথচ তারা সুযোগ পায় না, তাদের নিয়ে কেউ কোনো বই করেন না, আমি বলবো তাদের নাটক নিয়ে বই প্রকাশ করতে।
নাট্যকার পার্থপ্রতীম দেব জানালেন এই ৫৫০ পাতার বই আজকের দিনে সম্পাদনা
করা খুব কঠিন কাজ। যেটা
অবলীলায় ইন্দ্রজিৎ আইচ ও
সুধাংশু কুমার রায় করে ফেলেছেন। এই মূল্যবান বইয়ের জন্য তাঁদের সাধুবাদ জানাই।
প্রকাশক তপন কুমার সিংহ তাঁর ভাষণে বলেন আগামীদিনে তিনি আরো এই রকম নাটকের বই প্রকাশ করতে চান।
সাংবাদিক , নাট্য গবেষক ও বইয়ের সম্পাদক ইন্দ্রজিৎ আইচ তাঁর ভাষণে বলেন প্রত্যয় প্রকাশনের এই বইতে যে নাটকগুলো আছে সেই গুলো পূর্ণাঙ্গ নাটক। আগামী প্রজন্মকে থিয়েটারে বা নাটকে আগ্রহ বাড়ানোর জন্য এবং নাট্যদল গুলোকে আরো উজ্জীবিত করার লক্ষ্যে আমাদের এই বই সম্পাদনা করা।
নাট্যকার ও সম্পাদক সুধাংশু কুমার রায় তাঁর বক্তব্যে বলেন আমি বহুদিন নাটক লিখছি। বিশেষ করে ছোটদের নাটক। এছাড়া ছোটদের নাটক পরিচালনা করছি। বহুদিনের একটা ইচ্ছা ছিলো এই রকম একটা বই সম্পাদনা করার। সেই কাজটা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
সাংবাদিক, নাট্য গবেষক ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত
"নাট্য ব্যক্তিত্বের সেরা নাটক"
তাঁর ১৫ নম্বর বই। এর আগে পাণ্ডুলিপি থেকে প্রকাশিত দুটি বই স্কুল কলেজ ও ক্লাবের নাটক এবং শ্রুতিনাটকের সংকলন নাটক মহলে খুব সমাদৃত হয়েছে।
ইন্দ্রজিৎ আইচ সম্পর্কে দু এক কথা
সাংবাদিকতার জগতে দীর্ঘ তিরিশ বছর ধরে সুপরিচিত। প্রকাশিত হয়েছে ১৫টি বই। এর মধ্যে উল্লেখযোগ্য ৫টি কাব্যগ্রন্থ (শব্দের বর্ণমালায়, স্মৃতির সরণি ধরে, অনন্ত ঊর্মিমালা, মেঘ ভাঙ্গা রোদ ও শূন্য মরুদ্যানে)। এছাড়া যাদু বিজ্ঞানের অন্তরালে, বুদ্ধিজীবীদের কলমে সামাজিক ব্যাধি ধর্ষণ, নাচ শিখতে হলে, স্কুল-কলেজ ও ক্লাবের নাটক, একালের শ্রুতি নাটক, অনন্য সৌমিত্র, স্মরণে সৌমিত্র, নব্বই সঞ্জিব চট্টোপাধ্যায় সহ নানা ধরনের সম্পাদনামূলক গ্রন্থ। তিনি এই বাংলার একজন প্রতিষ্ঠিত যাদুকর। প্রচার সচিব হিসাবেও খুবই জনপ্রিয়। সাংবাদিকতার জন্য ২০১৬ সালে পেয়েছেন বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার। পেয়েছেন সেরা যাদুকরের সম্মান। তিনি এখনও নিয়মিত কবিতা লেখেন, নানা ধরনের অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন। জনপ্রিয় ইউ টিউব
চ্যানেল " সংবাদ A টু Z " এর
সম্পাদক তিনি।
নাট্যকার সুধাংশু কুমার রায় একজন পেশয়: অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি। তাঁর নেশা নাট্যরচনা ও নাটক পরিচালনা করা। দীর্ঘদিন ধরে
ত্রিবেণী নট-নিকেতন
নাট্যকর্মর সাথে যুক্ত আছেন। ৪৯ বছর ধরে নাট্য পরিচালনা করেছেন ৬৮ টি ছোট বড় নানা নাটক । নাট্যরচনা করেছেন ৭৫ টি।
মুদ্রিত নাটকের সংখ্যা ৫৩টি।
বর্তমানে তিনি ছোটোদের নাটকে মনোনিবেশ করেছেন।
সব মিলিয়ে এই পূর্ণাঙ্গ নাট্য সংকলনটি বাংলা থিয়েটারের
নাটক মহলে সকল নাট্যমোদী
দের মধ্যে এক নতুন আশার সঞ্চার করবে বলে আশা রাখি।
Comments
Post a Comment