প্রেসক্লাবে লঞ্চ হলো 'টি অ্যামো মেসি' ছবির টিজার।
শুভ ঘোষ (কলকাতা):- প্রেস ক্লাবে লঞ্চ হলো নতুন বাংলা ছবিটি অ্যামো মেসি'-র টিজার।স্বপ্ন আর বাস্তবতার মাঝে প্রতিকূলতা এলে কি হাল ছেড়ে দেওয়া উচিত? নাকি অনড় থেকে স্বপ্নকে ছুঁয়ে দেখা উচিত?এই প্রশ্নের উত্তরই দেবে 'টি অ্যামো মেসি'।ছবির কেন্দ্রে ১০ বছরের বালক মানিক। অভাব-অনটনের মধ্যেও ফুটবলই তার ধ্যান-জ্ঞান। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তার একটাই স্বপ্ন - একদিন তার আইডল লিওনেল মেসির সঙ্গে দেখা করা। সেই স্বপ্নপূরণের লড়াই, টিকে থাকার গল্পই তুলে ধরবে এই ছবি।ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এস কে ইমতিয়াজ আলি,জয়দীপ চক্রবর্তী,রিয়া গাঙ্গুলি, মেহুলি সরকার, অনিন্দিতা ব্যানার্জি,দেবাশিস গাঙ্গুলি,অলোক সান্যাল প্রমুখ।প্রযোজনায় জয়দীপ চক্রবর্তী ও চৈতালি চক্রবর্তী, প্রযোজনা সংস্থা সাবিত্রী প্রোডাকশন।পরিচালনায় সুমন মৈত্র এবং সঙ্গীত পরিচালনায় চন্দ্রিমা চক্রবর্তী।পরিচালক সুমন মৈত্র বলেন,এই ছবির মাধ্যমে বিশ্বের সমস্ত সেরা ফুটবলারদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই ছবিটি। আমার কাছে ফুটবল শুধু খেলা নয়,এখানে স্বপ্ন সত্যি হয়। ছবিটি সমস্ত মেসি অনুরাগীদের কাছে একটাই বার্তা দেবে -স্বপ্ন দেখা ছাড়লে চলবে না।"
Comments
Post a Comment