গ্ল্যাম আইকন ইণ্ডিয়ার দ্বিতীয় পর্বে ব্যাপক সাড়া: রীতা মাইতি
সন্তু চ্যাটার্জী (কলকাতা):- সাংস্কৃতিক জগতের একাধিক পরিচিত মুখের উপস্থিতিতে আজ বিধাননগরে হয়ে গেল সৌন্দর্য প্রতিযোগিতা 'গ্ল্যাম আইকন ইণ্ডিয়া'-র দ্বিতীয় পর্ব।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন নেশায় আলোকচিত্রী তথা পেশায় পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার।
''গ্ল্যাম আইকন ইণ্ডিয়া"'-র প্রতিষ্ঠাত্রী রীতা মাইতি সংবাদমাধ্যমকে বলেছেন, "উঠতি মডেল, বাহারী পোশাকের ডিজাইনার এমনকি যাঁরা ফ্যাশন জগতে নিজেদের প্রতিষ্ঠিত দেখতে চান তাঁদের কথা ভেবেই দ্বিতীয়বার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় মোট ১০৫ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। সফল প্রতিযোগীদের ফটোশ্যুট করা হবে।
রীতা মাইতির পাশাপাশি এই প্রতিযোগিতার প্রদর্শনী নির্দেশিকা মৌসুমি নায়েক জানিয়েছেন "গ্ল্যাম আইকন ইণ্ডিয়া'-র দ্বিতীয় পর্বের এই প্রতিযোগিতায় কিডস, টিন, মিস্টার, মিস ও মিসেস ও ক্লাসিক বিভাগের বিভিন্ন পর্বে আজ প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছেন।"
অন্যদিকে এই অনুষ্ঠানের অন্যতমা শো স্টপার জ্যোৎস্না সরকার বলেছেন, "অসাধারণ পরিবেশে আয়োজিত শো স্টপার হতে পেরে খুশি।এদিন ফ্যাশন ডিজাইনার সুজাতা দত্ত এবং রবিদ্যুতি সরকারের পোশাক আলাদা নজর কারে।*গ্ল্যাম আইকন ইণ্ডিয়া'-র মিস ইন্ডিয়া নির্বাচিত হয়েছেন তানিশা চ্যাটার্জী এবং মিস্টার উইনার হয়েছেন অনুরাগ পরিয়া।*
এদিন মঞ্চ আলোকিত করেছেন সাংবাদিক দেবাশিস দাস, জনপ্রিয় ফটোগ্রাফার অনুপম হালদার ,অরিজিৎ দত্ত, শান্তনু গুহঠাকুরতা, সহ মুম্বইয়ের পূজা গোস্বামী ও রাজ চন্দ্রা সহ আরো অনেকে। তাঁরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Comments
Post a Comment