নন্দনে প্রদর্শিত হলো "লোকনাথ বাবার বাল্যলীলা"সকলের দেখার মতন ছবি

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-এক্সেল মিডিয়া নিবেদিত স্বপন কুমার দাস ও সঞ্জয় দাস প্রযোজিত ছবি লোকনাথ বাবার বাল্যলীলা 
গত ২৮ আগস্ট শুক্রবার নন্দন ২ তে দেখানো হলো।  এই ছবির পরিচালক হলেন জয়শঙ্কর। এই ছবির সঙ্গীত ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী ও দীপক মন্ডল।সুব্রতনাথ মুখোপাধ্যায় ও স্বরজিত বন্দোপাধ্যায় গান গুলো রচনা করেছেন ।  গান গুলো চমৎকার গেয়েছেন  অনিন্দিতা সাহা, ইন্দ্রাণী সেন, ইন্দ্রনীল সেন, দেবস্মিতা দাস, পিনাকী চক্রবর্তী ও সৃজয়ী দাস। এই ছবিতে ভালো অভিনয় করেছেন অরিন্দম গাঙ্গুলী, অরণ্য রায় চৌধুরী, ইমন আদিত্য, সমদর্শী দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সোহম চ্যাটার্জী এবং অনামিকা সাহা। 
নন্দনে এই ছবির প্রিমিয়ারেপরিচালক জয়শঙ্কর এক সাংবাদিক সম্মেলনে বলেন বাম আমলে নন্দনে ধর্মীয় কাহিনীচিত্র যেমন দেখানোর সুযোগ ছিল না, তেমনই তৃণমূল জমানাতেও নন্দনে ধর্মতত্ত্ব বা হিন্দু আধ্যাত্মিকতার উপর কোনো কাহিনীচিত্র মুক্তি বা প্রদর্শনের সুযোগ পাওয়া যেত না।
সাম্প্রতিক অতীতে রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পরেই হিন্দু ধর্মের অন্যতম অবতারের উপর নির্মিত কাহিনীচিত্র নন্দনে দেখানো সম্ভব হচ্ছে বা হলো। বাংলার সাংস্কৃতিক জগতের অন্যতম বলিষ্ঠ মুখ তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ-এর সৌজন্যেই হিন্দু ধর্মের উপর নির্মিত কোনো কাহিনীচিত্র এই প্রথম নন্দনে দেখানো সম্ভব হলো। এই ছবির কাহিনীচিত্রের প্রযোজক স্বপনকুমার দাস জানালেন, করোনা অতিমারীর সময় লকডাউন চলাকালীন নলবন চত্বরে টানা ২২ দিন ধরে 'লোকনাথ বাবার বাল্যলীলা নামাঙ্কিত এই কাহিনীচিত্রের দৃশ্যগ্রহণ পর্ব চলেছিল। পরে ২০২৪ সালে ১২৬ মিনিটের পূর্ণ দৈর্ঘ্যের বাংলা কাহিনীচিত্র রূপে মুক্তি পেয়েছিল এই চলচ্চিত্র। কিন্তু সেই সময় এই চলচ্চিত্র নন্দনে দেখানো সম্ভব হয়নি। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রীর অভিনেত্রী অনামিকা সাহা, গায়িকা অনিন্দিতা সাহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে নন্দনে প্রদর্শিত হল 'লোকনাথ বাবার বাল্যজীবন'। সকল সিনেমা মোদিরা এই ছবি দারুন ভাবে উপভোগ করেন।

Comments

Popular posts from this blog

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026