সনাতনী স্বাস্থ্য সেনা (SSS) স্বাস্থ্য ক্ষেত্রের একটি সর্বভারতীয় সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে

শুভ ঘোষ (সংবাদ এই সময়):
জাতীয়তাবাদী,রাষ্ট্রবাদী, ভারতবর্ষের সুপ্রাচীন সনাতনী ঐতিহ্যে বিশ্বাসী ও শ্রদ্ধাশীল সকল চিকিৎসক,নার্স,স্বাস্থকর্মী চিকিৎসাবিদ্যার ছাত্র সকলকে একই মঞ্চে নিয়ে আসাই এই সংগঠনের মূল লক্ষ। আজ রাখি বন্ধন উৎসবের দিনে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজের উপরে সমস্ত পথ চলতি জনগণকে রাখি পরিয়ে একটি মেলবন্ধনে আবদ্ধ করা হয় ।আয়োজিত সংগঠনের সম্মেলনে সংস্থার আহ্বায়ক প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রকাশ কুমার হাজরা জানালেন বিগত অতীতে এই আমরা আমাদের পেশাগত বা সামাজিক ক্ষেত্রে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বিভিন্ন সমস্যায় পড়েছি। অদূর ভবিষ্যতে এইসব ক্ষেত্রে সংগঠন হিসাবে বিপদ গ্রস্তদের পাশে দাঁড়ান আমাদের অন্যতম কর্মসূচী।‘সম্মেলনে উপস্থিত অপর চিকিৎসক জেরিয়েন্টোলজি স্পেসালিস্ট ডা.দীপংকর দেবনাথ, ন্যাশানাল অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডা.রাখি মিত্র, ন্যাশানাল স্পোক পারসন ভিবেক শুক্লা ন্যাশানাল ট্রেসারার সুষ্মিতা মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।        

Comments

Popular posts from this blog

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026