বুধবার দক্ষিণ কলকাতার যাদবপুর সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত এক বিরাট বর্ণাঢ্য মিছিল

শুভ ঘোষ (কলকাতা) কংগ্রেসের ডাকে ১৬ই সেপ্টেম্বর বুধবার ২০২৬ দক্ষিণ কলকাতার যাদবপুর সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত এক বিরাট বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন দক্ষিণ কলকাতা জেলার কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে। বিধানসভা পাশ হওয়া নতুন বিলের প্রত্যাহারের দাবিতে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার প্রতিবাদে,অরবিন্দ ভবনে অগ্নি সংযোগকারী বিজেপি গুন্ডাদের এখনো কেনো গ্রেফতার করা হলো না তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মাননীয়  মুখ্যমন্ত্রীর কাছে জবাব চান প্রদেশ কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।আজকের প্রদেশ কংগ্রেসের মিছিলে উপস্থিত ছিলেন মাননীয় প্রদীপ ভট্টাচার্য মহাশয়,ডঃ সুনন্দন রায় চৌধুরী অধ্যাপক,ডক্টর প্রভোত চন্দ্র রায়,সৌমরাজ রায়, জয়ন্ত দাস,পশ্চিমবঙ্গ কৃষাণ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান বাপি ভট্টাচার্য, এছাড়া আরো অনেক বিশিষ্ট কংগ্রেস পার্টির নেতৃত্বরা।         ্

Comments

Popular posts from this blog

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026