*বিশ্ব কুটুম্বের দেশ সেবার প্রতিজ্ঞা*
সন্তু চ্যাটার্জী (কলকাতা) শিয়ালদহ আদর্শ বিদ্যামন্দিরে সংঘ তথা বিচার পরিবার দ্বারা পরিচালিত আন্তর্জাতিক সংগঠন বিশ্ব কুটুম্ব এর তরফ থেকে রাজ্য ও কয়েকটি জেলার আংশিক ভাবে পদাধিকারীদের নাম প্রকাশ করতে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সহ বিভিন্ন জেলার পদাধিকারীগণ শপথ বাক্য পাঠ করে,ভারত মাতার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে, শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান বিশ্ব কুটুম্বের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তথা আন্দামান নিকোবর, বিহার ও ঝাড়খণ্ডের পর্যবেক্ষক বিল্ব মঙ্গল ত্রিবেদী মহাশয়। সমস্ত পদাধিকারীদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান জাতীয়তাবাদী পত্রিকা " স্বস্তিকা"(হিন্দি)- সম্পাদক তথা বিশ্ব কুটুম্ব পশ্চিমবঙ্গের মুখ্য উপদেষ্টা সন্মানীয় ড: আনন্দ পান্ডে । মনোনীত পদাধিকারীদের মধ্যে শপথ নেন, রাজ্যের সাংস্কৃতিক বিভাগে স্বনামধন্য সঙ্গীত শিল্পী শুভলক্ষী দে, সাধারন সম্পাদক অলোক কর্মকার,সম্পাদক সনৎ সিংহ প্রমুখ। এছাড়াও কলকাতা জেলায় সহ সভাপতি হলেন সুপরিচিত চলচ্চিত্র অভিনেতা ঋত্বিক চ্যাটার্জী, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী,সম্পাদক অভিষেক গুহ ও অন্যান্যরা। পশ্চিম বর্ধমানের সভাপতি হলেন অরুণাভ সামন্ত। পূর্ব বর্ধমানের সভাপতি হলেন কার্তিক ব্যানার্জী। বাঁকুড়ার সভাপতি হলেন তপন পাঠক।উত্তর ২৪ পরগনা জেলায় সৌমেন মিড্ডে, সিদ্ধার্থ শর্মা, দেবাশীষ মন্ডল, অন্তরা কর ও অনেক পদাধিকারী, ও উক্ত জেলায় মাতৃশক্তি হিসাবে তনুশ্রী সাহা, রূপা মুখার্জী, সুস্মিতা দে সহ অন্যান্যরা। দক্ষিণ ২৪ পরগণা জেলায় অপর্ণা মন্ডল, অনুশ্রী মান্না সহ অন্যান্যরা। বিল্ব মঙ্গল ত্রিবেদী সমস্ত রাষ্টবাদীদের ঐক্যবদ্ধ করে, অখণ্ড ভারত ও ভারত কে বিশ্বগুরু করার প্রতিজ্ঞা করার সাথে সংগঠনকে আরও শক্তিশালী করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বার্তা দেন। সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীদের এই সংগঠনের মাধ্যমে সংগঠিত হওয়ার আহ্বান জানান।
Comments
Post a Comment