কলকাতা রত্ন" সম্মান পেলেন গুণীজনেরা
সন্তু চ্যাটার্জী (কলকাতা):-পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরকে গৌরবান্বিত করেছেন যাঁরা তাঁদেরকে একই মঞ্চে 'কলকাতা রত্ন' সম্মানে সম্মানিত করলেন হাওড়ার সমাজ সেবী সংস্থা গীতাঞ্জলি। ২৬শে সেপ্টেম্বর বাইপাস সংলগ্ন স্প্রিং ক্লাবে আয়োজিত *কলকাতা রত্ন সম্মান'*
প্রদান অনুষ্ঠানে সম্মানিত হলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা অর্জুন চক্রবর্তী,অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, সংগীত শিল্পী রুপঙ্কর বাগচী, সুরকার দেবজ্যোতি বোস, বিশিষ্ট চিকিৎসক অমিতাভ চন্দ,
ফুটবলার ভাস্কর গাঙ্গুলী, ক্রিকেটার উৎপল চ্যাটার্জী, ইস্ট বেঙ্গল ক্লাব, সাংবাদিক গৌতম ভট্টাচার্য্য ,সাহিত্যিক প্রচেত গুপ্ত , চারুকলা শিল্পী সুবিমল দাস।
উদ্যোক্তা সুব্রত সিনহা জানালেন এছাড়াও উদ্যোগপতি সৌম্য সেন,হিলিং ইনফ্লুয়েন্সর অভিজিৎ ভান্ডারী, শিক্ষা বিদ রেশমী রোজারিও জ্যোতিষবিদ অচিন্ত্য ভট্টাচার্য্য কে এই সম্মান দিতে পেরে আমরা গর্বিত।সতীনাথ মুখোপাধ্যায়ের সঞ্চালনায় সঙ্গীত শিল্পী ঝুমকি সেন ও অনেশ্বা ব্যানার্জির সুরেলা কণ্ঠে সঙ্গীত সম্মান মঞ্চে আলোকিত হয়।সম্মান প্রাপকদের 'কলকাতা রত্ন' ট্রফি তুলে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য আশুতোষ ঘোষ এবং শিক্ষাবিদ পবিত্র সরকার সমাজসেবী অশোক বণিক সহ বিশিষ্টজনেরা।

Comments
Post a Comment