ও মাঝিরে', এবারে গৌতম ঘোষ এর নতুন আলব্যাম

সন্তু চ্যাটার্জী (কলকাতা): কথা ছিল আশা ভোঁসলে গানটি গাইবেন।কিন্তু তিনি প্রয়াত হয়েছেন।তাই সুরকার গীতিকার মনোজিৎ গোস্বামী ঠিক করলেন এমন একজনকে দিয়ে গানটিকে স্মরণীয় করে রাখবেন। তিনিই পারেন।এই বাংলা তে কিশোর কুমার বলতেই তাঁর নামই সর্বাগ্রে আসে। তিনিই প্রথম চিরকালীন কিশোর কুমার গাঙ্গুলিকে  চির স্মরণীয় করে রেখেছেন। কিশোর কুমারের পাদুকা আজও তিনি  মর্যাদা সহকারে শ্রদ্ধা জানান।আজও তাঁকে বাদ দিয়ে কিশোর কুমারের জন্ম, মৃত্যু পালিত হয় না।
সেই চিরকালীন কিশোর কণ্ঠি সংগীত শিল্পী গৌতম ঘোষ এবার নতুন করে 'ও মাঝিরে' গানটি গেয়েছেন ও দর্শকদের জন্য ভিডিও এলবাম এ অংশ গ্রহণ করেছেন। তবে এটা আর ডি বর্মনের পুরাতন 'ও মাঝিরে' নয়। মনোজিত গোস্বামীর কথা ও সুরে এবং দেবাশীষ সোমের সংগীতায়োজনে শ্রুতি মধুর গানটি রচিত হয়েছে।অনসূয়া সামন্তর ভিডিও পরিচালনায় এবং সীমন্ত সরদারের চিত্রায়নে শিল্পী গৌতম ঘোষ ছাড়া মনোজিৎ বড়াল, শুভম দাস এবং অনসূয়া সামন্ত অভিনয়ে করেছেন। আটলান্টিক মিউজিক থেকে অ্যালবামটি এই মাসেই মুক্তি পাবে

Comments

Popular posts from this blog

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026