ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষা সম্পন্ন হয়

শুভ ঘোষ (কলকাতা):- দক্ষিণ ২৪ পরগনার জেলা নরেন্দ্রপুর রামচন্দ্রপুরস্থিত হ্যাপি হোম কমপ্লেক্সে গত রবিবার ২৭শে সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হলো 'ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমি ওয়েস্ট বেঙ্গল' (WKKA)-র বার্ষিক বেল্ট গ্রেডিং পরীক্ষা। আন্তর্জাতিক সংস্থা 'গ্লোবাল কিওকুশিন বুদোকাই'-এর সহযোগিতায় আয়োজিত এই পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা, ব্রাঞ্চ চিফ অব ইন্ডিয়া তথা জাতীয় ও আন্তর্জাতিক চ্যাম্পিয়ন সেনসি সায়ানদীপ সাহা (৩য় ড্যান ব্ল্যাক বেল্ট)।বিগত ছয়  বছর ধরে একাডেমি অত্যন্ত সুনামের সাথে এই পরীক্ষার আয়োজন করে আসছে। এই বছর বিভিন্ন বয়সের জুনিয়র ও সিনিয়র স্তরের বহু ছাত্র-ছাত্রী শারীরিক ও মানসিক দক্ষতা পরীক্ষায়  অবতীর্ণ হয়।অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মার্শাল আর্ট ব্যক্তিত্ব শিহান নির্মল সাহা, প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন সেনসি আমান সাউ,সেনসি অঙ্কিতা সাহা, সেনসি আফসারা মন্ডল, এবং সেনসি স্নিগ্ধা মন্ডল। অভিভাবকদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।একাডেমির প্রতিষ্ঠাতা সেনসি সায়ানদীপ সাহা জানান, ছাত্র-ছাত্রীদের মধ্যে নিয়মানুবর্তিতা,আত্মরক্ষা এবং চরিত্র গঠনের লক্ষ্যেই তাঁদের এই নিরবচ্ছিন্ন প্রয়াস। ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমি (W.B) স্থান: দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর, কলকাতা।
 

Comments

Popular posts from this blog

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026