কলকাতায় আন্তর্জাতিক জ্বালানি সংলাপের মঞ্চ তৈরি করছে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭

শুভ ঘোষ (কলকাতা):-পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে India Energy Week 2027-এর আয়োজক শহর হিসেবে কলকাতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা ২০২৭-এর India Energy Week-এর আয়োজক কলকাতা
IEW 2027-এর বিষয়: “Unlocking Innovation. Securing Energy. Shaping Tomorrow.”
৭৫,০০০-এর বেশি জ্বালানি ক্ষেত্রের পেশাদার এবং ৭০০-র বেশি আন্তর্জাতিক প্রদর্শক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে । ২০২৭-এর ২৮ থেকে ৩১ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে IEW 2027কলকাতা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির মধ্যে ভারতের জ্বালানির চাহিদা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় রূপান্তর ঘটাতে সক্ষম এমন প্রযুক্তি, অংশীদারিত্ব এবং কৌশলগত সিদ্ধান্ত নিয়েই India Energy Week (IEW) 2027-এ আলোচনা হবে।“Unlocking Innovation. Securing Energy. Shaping Tomorrow"-IEW-এর পঞ্চম সংস্করণ। বছরের প্রথম বড় আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন হিসাবে এই আয়োজন বিশ্বজুড়ে নীতিনির্ধারক,জ্বালানি ক্ষেত্রের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, প্রযুক্তি উদ্ভাবক, বিনিয়োগকারী এবং শিল্পের অংশীজনদের একত্রিত করবে। আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা মজবুত করা এবং সুস্থায়ী উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুঁজে দেখাই হবে এর অন্যতম লক্ষ্য।পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পৃষ্ঠ পোষকতায় আয়োজিত India Energy Week ২০২৩ সালে বেঙ্গালুরুতে প্রথম সংস্করণের পর দ্রুত সম্প্রসারিত হয়েছে। পরিসর, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং আলোচনার বিষয়বস্তুর বিস্তৃতি,তিন ক্ষেত্রেই এর বৃদ্ধি ঘটেছে। ২০২৬ সালে গোয়ায় অনুষ্ঠিত চতুর্থ সংস্করণে ৭৫,০০০-এর বেশি জ্বালানি ক্ষেত্রের পেশাদার,৭০০-র বেশি প্রদর্শক সংস্থা,১২০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং ৬,৫০০-র বেশি সম্মেলন প্রতিনিধি অংশ নেন। এর মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি সম্মেলনগুলির মধ্যে India Energy Week-এর গুরুত্বপূর্ণ অবস্থান আরও স্পষ্ট হয়েছে।আন্তর্জাতিক জ্বালানি ব্যবস্থায় ভারতের গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গেই India Energy Week-এর পরিধিও বিস্তৃত হয়েছে। বিশ্বের দ্রুততম গতিতে বৃদ্ধি পাওয়া প্রধান অর্থনীতিগুলির অন্যতম ভারত। দেশের জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। একই সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার দিকে রূপান্তরের সঙ্গে জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ী জ্বালানির মধ্যে ভারসাম্য বজায় রাখছে ভারত। ফলে, ভারতের জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্তের প্রভাব দেশের সীমানার বাইরেও পড়ছে। আন্তর্জাতিক জ্বালানি আলোচনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে ভারত। এই প্রেক্ষাপটকে সামনে রেখে IEW 2027-এ এমন প্রযুক্তি,উদ্ভাবন ও অংশীদারিত্বের উপর গুরুত্ব দেওয়া হবে, যেটি বিশেষ গ্লোবাল সাউথের দেশগুলির পাশাপাশি, গোটা বিশ্বের জ্বালানি নিরাপত্তা, সাশ্রয়ী জ্বালানি এবং সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন। হাইড্রোকার্বন এবং বৃহত্তর জ্বালানি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত অংশীজনদের জন্য প্রযুক্তিগত উদ্ভাবনের প্রসার, জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা,দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর অগ্রগতির গতি ত্বরান্বিত করার সুযোগ খতিয়ে দেখার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হবে এই আয়োজন। জ্বালানি নিরাপত্তা, সাশ্রয়ী জ্বালানি, প্রযুক্তি, বিনিয়োগ এবং সুস্থায়ী উন্নয়ন পরস্পর  পরস্পরের সঙ্গে ক্রমশ আরও বেশি যুক্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে IEW 2027 জ্বালানি ক্ষেত্রের সামনে থাকা চ্যালেঞ্জগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজতে আন্তর্জাতিক উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রদর্শনী ও সম্মেলনে তেল ও গ্যাস, LNG, পরিশোধন ও পেট্রোকেমিক্যালস, হাইড্রোজেন, জৈব জ্বালানি, ডিজিটালাইজেশন ও AI-সহ জ্বালানি ক্ষেত্রের বিভিন্ন উদীয়মান ক্ষেত্রের অগ্রগতি তুলে ধরা হবে। India Energy Week-এর নতুন অধ্যায়।কলকাতায় India Energy Week আয়োজনের সুবাদে প্রথমবারের মতো পূর্ব ভারতে জ্বালানি-বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে একটি নতুন ভৌগোলিক পরিসর যুক্ত হবে। পূর্ব ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠান,সংস্থা এবং জ্বালানি ক্ষেত্রের অংশীজনরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ এবং জ্বালানি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণের সুযোগ পাবেন।পঞ্চম সংস্করণে ৭৫,০০০-এর বেশি জ্বালানি ক্ষেত্রের পেশাদার এবং ৭০০-র বেশি আন্তর্জাতিক প্রদর্শক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। জ্বালানি ক্ষেত্রের নীতিনির্ধারকরাও এতে অংশ নেবেন। প্রদর্শনী ও সম্মেলনের মাধ্যমে প্রযুক্তি প্রদর্শন, অংশীদারিত্ব গড়ে তোলা এবং জ্বালানি ক্ষেত্রের কৌশলগত সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে। ২০২৬-এর IEW-তে সংযুক্ত আরব আমিরশাহী, কানাডা, নেদারল্যান্ডস, ওমান, ব্রুনেই, মায়ানমার ও তানজানিয়া-সহ বিভিন্ন দেশের ১৭ জন মন্ত্রী ও উপমন্ত্রী অংশ নেন। International Energy Forum, BIMSTEC এবং Eurasian Economic Union-এর মতো আন্তর্জাতিক সংস্থাও এতে অংশ নেয়। তাঁদের অংশগ্রহণ জ্বালানি নিয়ে আন্তর্জাতিক আলোচনার ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরশীলতাকে তুলে ধরে। 

Comments

Popular posts from this blog

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026