সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের আয়োজনে একাডেমি অফ ফাইন আর্টসে চলছে প্রথম আর্ট ফেয়ার

ইন্দ্রজিৎ আইচ (সংবাদ এই সময়):-সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ ভারতীয় সাংস্কৃতিক ক্ষেত্রে এক উল্লেখযোগ্য নাম। 
এই সংস্থা ৫০ বছর পার করে ফেলেছে গত বছর। সারা পৃথিবীতে তাদের ১০০০০ হাজার শাখা রয়েছে। আছে অসংখ্য ছাত্র ছাত্রী। সঙ্গীতের সব ধারায় এমনকি বাদ্যযন্ত্র, নাচ, নাটক, অভিনয়, যোগব্যায়াম থেকে চিত্র, ভাস্কর্য সব কলায় এদের জুরি মেলাভার। গর্বের বিষয় এই যে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধায় এই প্রথমবার আর্ট ফেয়ারের উদ্বোধন  হলো। এই আর্ট ফেয়ার চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই আর্ট ফেয়ার উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী  সুব্রত গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডামাস ইউনিভার্সিটির প্রধান ড :সমিত রায়। ছিলেন অন্যান্য অতিথিদের মধ্যে ভাস্কর বিমল রায়, প্রদীপ মিত্র, অভিনেত্রী মিতা চ্যাটার্জী, তারক গড়াই, সুশান্ত সরকার, শিল্পী জয়দীপ চ্যাটার্জী, শিল্পী মলয় দত্ত,  ললিতকলা একাডেমির প্রধান রাভাস কুমার মোহন্তি, আর্ট সমালোচক প্রশান্ত দা, নৃত্য শিল্পী অমিতা দত্ত, চিত্রশিল্পী ইন্দ্রজিৎ নারায়ণ সহ আরো অনেক গুণীজন। সবার হাতেউপহার সামগ্রী তুলে দেন সর্ব ভারতীয় পরিষদের প্রধান ড: শান্তনু সেনগুপ্ত। তিনি তার ভাষণে বলেন এই আর্ট ফেয়ার এই বছর প্রথম আমরা আয়োজন করলাম। সারা ভারতবর্ষ থেকে ৮০ জন চিত্রশিল্পী ও ভাস্কর এই একাডেমিতে স্টল দিয়েছেন। যা এই প্রথমবার সর্বভারতীয় পরিষদের মতন এক্সজাম বোর্ড এই আর্ট ফেয়ারের আয়োজন করলো যা এক কথায় এই পশ্চিমবাংলায় এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই আর্ট ফেয়ারের মূল উদ্দেশ্য হলো যে সব শিল্পীরা এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বেড়িয়েছেন তাদের লাইম লাইটে আনা।  তাঁদের শিল্পকলা যদি কিছু শিল্পপ্রেমীরা তাদের থেকে সংগ্রহ করেন বা কেনেন তবে শিল্পীদের কাজের কিছুটা সুবিধা হয় ও আর্থিক ভাবে লাভবান হবেন। ড: শান্তনু সেনগুপ্ত আরও বলেন আমরা চাই আগামীদিনে আমাদের প্রতিষ্ঠান থেকে পাশ করে শিল্পীরা নিজেদের উদ্যোগে এগিয়ে চলুক ও আমাদের সংস্থার নাম দেশ বিদেশে উজ্জ্বল করুক। এদিন মঞ্চে উপস্থিত সকলেই এই আর্ট ফেয়ারের উদ্যোগকে সাধুবাদ জানান এবং একাডেমি সব গ্যালারির পুরো আর্ট ফেয়ার ঘুরে দেখেন। এই আর্ট ফেয়ার চলবে ১৯ সেপ্টেম্বর ২০২৬
পর্যন্ত। সময় দুপুর ৩ টে থেকে রাত ৮ টা । প্রবেশ অবাধ।

Comments

Popular posts from this blog

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026