৬ই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শিশির মঞ্চে হবে চেতলা আনন্দম এর নতুন মজার নাটক " জয় মা কালী বোডিং "

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):আগামী ৬ ই অক্টোবর ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় শিশির মঞ্চে প্রখ্যাত  কৌতুক অভিনেতা ও বাংলা চলচ্চিত্র ও রঙ্গমঞ্চের মহান অভিনেতা ভানু  বন্দ্যোপাধ্যায় এর ১০৬ তম জন্মবর্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে চেতলা আনন্দম তার ই এক সময় অভিনীত মঞ্চ সফল নাটক শৈলেশ দে র কাহিনী অবলম্বনে শিবাজী রায়ের নাট্য রূপে " জয় মা কালী বোর্ডিং " নাটক টি মঞ্চস্ত করতে চলেছে । এই নাটকে মূলতো দেখানো হয়েছে ব্যাবসায়ে অসৎ পথ অবলম্বন করে অধিক অর্থ উপার্জনের ফল কি করুন হতে পারে সেটা দেখানো হয়েছে। দেখানো হয়েছে যে বিবাহিত না হয়ে ঘর ভাড়া নেয়ার জন্য মানুষ  মানুষ কে কিভাবে বোকা বানিয়ে মানুষ সাময়িক পরিস্থিতি কে সামাল দিলেও শেষ মেস ধরা পরে যায়। আর সেখানেই তৈরী হয় অনেক নাটকীয় মুহূর্ত , বাদবাকি আর বলবোনা । এই নাটকীয় মুহূর্ত গুলো হাস্য রসে ভরা। কিছু ক্ষনের জন্য এই হাসির জগতে চলে যাবার জন্য আপনাকে অবশ্যই । দেখতে হবে চেতলা আনন্দমের হাসির নাটক "জয় মা কালী বোর্ডিং" । এই নাটকের সম্পাদনা, নির্দেশনা,
আবহ ও মঞ্চ পরিকল্পনা করেছেন  আশীষ মুখোপাধ্যায়, আলো বাবলু সরকার, শব্দ গ্রহণ , প্রক্ষেপন কল্যাণ সরকার, মঞ্চ রঞ্জন বসু, রূপ সজ্জা কেষ্ট সামন্ত,পোশাক এম মনীষা । এই নাটকে অভিনয় করেছেন অনির্বান চক্রবর্তী, দেবাশীষ চক্রবর্তী, সমেশ বসু, দেবাশীষ মুখার্জী, অয়ন মুখার্জী, বিশ্বজিৎ আচার্য, পলাশ হালদার, জ্যোতির্ময় পান্ডিত, গোপাল ব্যানার্জী, বাপি শেখ, বুদ্ধদেব হাজরা, আমির হোসেন, সুজয় বেরা, সায়ন মুখার্জী, অনিন্দিতা বসু, কল্যাণী সেন গুপ্ত, শ্বেতশ্রী মন্ডল, পূজা রুদ্র। 
সহযোগিতায় আছেন জয়িতা ব্যানার্জী, রাজীব ব্যানার্জী, বিশ্বদীপ দত্ত, তরুণ পাণ্ডে।
ব্যবস্থাপনায় আছেন দেবাশীষ ভট্টাচার্য ।

Comments

Popular posts from this blog

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026

পানিহাটিতে বিজেপির নতুন কার্যালয়ের ভীত পূজা, উপস্থিত শতাধিক মানুষ