চায়ের চুমুকে পুজোর আড্ডা,গল্ফ গার্ডেন্সে নতুন রূপে ‘চুমুক
শুভ ঘোষ(কলকাতায়): চায়ের কাপে এক চুমুকেই যেন লুকিয়ে থাকে আনন্দ,গল্প আর আড্ডার মুহূর্ত। সেই ভাবনা থেকেই দক্ষিণ কলকাতার গল্ফ গার্ডেন্সে নতুন পরিচয়ে আত্ম প্রকাশ করেছে ক্যাফে ‘চুমুক চায়ের আড্ডা’। যাদবপুর ৮বি-র কাছেই অবস্থিত এই ক্যাফেটি আগে ‘ইটস মাই লাইফ ক্যাফে’ নামে পরিচিত ছিল। এবার নতুন নাম, নতুন সাজসজ্জা এবং তরুণ প্রজন্মের পছন্দের পরিবেশ নিয়ে পথচলা শুরু করেছে ‘চুমুক’।মহালয়ার ঠিক আগে শারৎ উসবকে সামনে রেখে ক্যাফেতে আয়োজিত হয় বিশেষ পুজো মেনু লঞ্চ অনুষ্ঠান। জেন-জি প্রজন্মের পছন্দের,পিন্টারেস্ট-অনুপ্রাণিত সাজসজ্জা,সুন্দর পরিবেশ এবং পকেটসই খাবারের সম্ভারই এই ক্যাফের অন্যতম আকর্ষণ।মাত্র ২৫০ টাকায় দু’জনের খাওয়ার ব্যবস্থা থাকায় তরুণ প্রজন্মের কাছে এটি হয়ে উঠতে পারে নতুন আড্ডার ঠিকানা।অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশিত হয় ভেজ মোমো থুকপা,চিকেন পেস্টো স্যান্ডউইচ,চিকেন রাইস বোল,ফার্ম ফ্রেশ পিৎজা,ম্যাগি ঝালফ্রেজি, চিজ চিলি টোস্টিজ, ফ্রায়েড চিকেন ড্রামস্টিকস এবং চকোলেট সস সহযোগে হাউস স্পেশাল ব্রাউনি। পুজোর প্যান্ডেল হপিংয়ের ফাঁকে অল্প সময়ে সুস্বাদু খাবার উপভোগের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে বিশেষ মেনু।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগীতশিল্পী অ্যানি আহমেদ ও তাঁর ব্যান্ড ‘সুরভানা’-র মনোজ্ঞ সংগীত পরিবেশনা। গান, আড্ডা এবং খাবারের মেলবন্ধনে জমে ওঠে ক্যাফের নতুন যাত্রা ও পুজো মেনু উদ্বোধনের অনুষ্ঠান।ক্যাফের অন্যতম কর্ণধার মহুয়া ভট্টাচার্য জানান,“আমাদের ক্যাফেতে শুধু তরুণ প্রজন্মই নয়, বয়স্করাও আসছেন। বিশেষ করে বিভিন্ন ধরনের চা ও পানীয়ের স্বাদ নিতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।”সব মিলিয়ে পুজোর মরশুমে চায়ের চুমুক,বন্ধুদের আড্ডা এবং সাশ্রয়ী মূল্যের খাবার নিয়ে দক্ষিণ কলকাতায় নতুন আকর্ষণ হয়ে উঠতে চাইছে ‘চুমুক চায়ের আড্ডা’।ঠিকানা: ২৫/২২, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, গল্ফ গার্ডেন্স, টালিগঞ্জ, কলকাতা – ৭০০০৯৫।
Comments
Post a Comment