OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে স্বল্প দৈর্ঘ্যের ছবি “STAR GIRL…

সন্তু চ্যাটার্জী (কলকাতা): আকাশের দিকে তাকিয়ে যে মেয়েটি স্বপ্ন দেখতে শিখেছিল, তার গল্পটা কি শুধুই আকাশ ছোঁয়ার?গাঁয়ের একটি মেয়ে।ছোটবেলা থেকেই তার চোখে ছিল এক অদ্ভুত স্বপ্ন পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশকে জানা, তার রহস্যকে বোঝা, আর একদিন নিজের জায়গা করে নেওয়া Indian Institute of Astrophysics-এ।স্বপ্নকে সত্যি করার তাগিদে একদিন সে ছেড়ে আসে তার চেনা গ্রাম।পাড়ি দেয় কলকাতায়।শহরের অচেনা ভিড়ের মধ্যে এক দিদির বাড়িতে শুরু হয় তার নতুন জীবন।পড়াশোনা, স্বপ্ন, একাকীত্ব, প্রতিকূলতা আর প্রতিদিন নিজেকে প্রমাণ করার লড়াই সবকিছুকে সঙ্গে নিয়েই এগিয়ে চলে সে। কিন্তু কলকাতায় আসার পর তার জীবনে এমন কী ঘটেছিল, যা বদলে দিল তার দেখা পৃথিবী?যে মেয়েটি আকাশের রহস্য খুঁজতে শহরে এসেছিল,শেষ পর্যন্ত কি সে সত্যিই পৌঁছতে পেরেছিল তার স্বপ্নের আকাশে? নাকি আকাশ ছোঁয়ার সেই পথেই অপেক্ষা করছিল এমন এক গল্প, যার কথা সে নিজেও কখনও ভাবেনি?স্বপ্ন… সংগ্রাম… আর এক অচেনা আকাশের গল্প নিয়ে আসছে
Bishal Dar Class-এর প্রযোজনায়
STAR GIRL…মুখ্য চরিত্রে আছে সুইটি বেরা, স্বাতী পাল ও অভিষেক দে চিত্রনাট্যে বিশাল পাল আর সমগ্র শর্ট ফিল্মটির তত্ত্বাবধানে আছেন তুহিন সিনহা পরিচালনায় ইফতেকার হোসেন ও নীলরাজ, চিত্রগ্রহণে হিমাদ্রি ভৌমিক ও রৌনক সর্দার..সহ-পরিচালনায় — তুহিন শীট, গৌতম রায়, সৃজিতা মন্ডল, জীবন সরকার, শুভময় রায়,  তুহিন গিরি, ভরত বিশ্বাস, রাজীব কুন্ডু, সৌরভ চক্রবর্তী 
এবং তাঁদের সঙ্গে আরও একঝাঁক নতুন ও প্রতিভাবান ছেলে মেয়ে। আর আকাশ ছোঁয়ার এক অসম্ভব সুন্দর যাত্রা।খুব শীঘ্রই জনপ্রিয় OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে“STAR GIRL…ইতিমধ্যেই এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে....

Comments

Popular posts from this blog

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026

পানিহাটিতে বিজেপির নতুন কার্যালয়ের ভীত পূজা, উপস্থিত শতাধিক মানুষ