অনুষ্ঠিত হয়ে গেল (সেবা বিভাগ) ব্যারাকপুর জেলার বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বার্ষিক 'বিজয়া সম্মিলনী' অনুষ্ঠান।
সন্তু চ্যাটার্জি (কলকাতা): শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের বিরাটি বিশরপাড়ার এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল (সেবা বিভাগ )ব্যারাকপুর জেলার বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বার্ষিক 'বিজয়া সম্মিলনী' অনুষ্ঠান। আজ এ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃত্ব ও আমন্ত্রিত অতিথিগণ মঞ্চে আসন গ্রহণ করেন। সভায় বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য ও স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত সকলের উদ্দেশ্যে বিজয়া প্রীতি ও শুভেচ্ছা বার্তা জানান। হিন্দু সমাজের পারস্পরিক সম্প্রীতি, সামাজিক ঐক্য ও সংস্কৃতি রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
নতুন প্রজন্মের মধ্যে সনাতন ঐতিহ্য, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।সামাজিক দূরদর্শিতা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং আগামী দিনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি জোরদার করার সংকল্প নেওয়া হয়।বক্তব্যের পর একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে গান ও নিত্যর মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি আলোকিত হয়ে ওঠে । অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে মিষ্টিমুখ করানো হয় ।
Comments
Post a Comment