আকাশছোঁয়া পেট্রোলের দাম, নাভিশ্বাস উঠছে গিগ ওয়ার্কারদের! ১২ ঘণ্টা খেটেও মিলছে না ন্যায্য রোজগার; কী পদক্ষেপ নিচ্ছে রাজ্য?

সন্তু চ্যাটার্জি (​কলকাতা): পেট্রোল ও ডিজেলের ক্রম বর্তমান দাম আকাশ ছোঁয়া  তবে সবচেয়ে বেশি বিপাকে  পড়েছেন রাজ্যের হাজার হাজার শিক্ষিত বেকার যুবক, যাঁরা সংসার চালাতে অনলাইন ডেলিভারি বা বাইক-ট্যাক্সি (গিগ ওয়ার্কার) পরিষেবার সঙ্গে যুক্ত। জ্বালানির আকাশছোঁয়া দামের জেরে দিনের শেষে হাতের মুঠোয় আসা রোজগারের একটা বড় অংশই চলে যাচ্ছে পেট্রোল পাম্পে। ফলে দৈনিক খরচ সামলে পরিবার চালাতে এখন ১২ থেকে ১৪ ঘণ্টা রাস্তায় কাটাতে হচ্ছে তাঁদের। ​রোজগারে টান, বাড়ছে মানসিক চাপ অনলাইন ফুড ডেলিভারি থেকে শুরু করে ই-কমার্স ও বাইক ট্যাক্সি চালকদের দাবি, তেলের দাম যে হারে বেড়েছে, সেই অনুপাতে তাঁদের কমিশন বা ডেলিভারি চার্জ বাড়েনি। এক বাইক চালকের কথায়, "আগে ৮-৯ ঘণ্টা গাড়ি চালালে তেলের খরচ বাদ দিয়ে যা থাকত, তাতে সংসার চলে যেত। এখন তেলের দাম এতটাই বেশি যে, ১২ ঘণ্টার বেশি সময় রাস্তায় না থাকলে দিনের রোজ তুলতেই হিমশিম খেতে হচ্ছে।"​রাজ্য সরকারের অবস্থান ও পদক্ষেপ
জ্বালানির এই মূল্যবৃদ্ধি রুখতে রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সরকারি সূত্রে ও সাম্প্রতিক পদক্ষেপ গুলি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে পেট্রোল-ডিজেলের ওপর থেকে রাজ্যের নিজস্ব ভ্যাট বা শুল্ক কমানোর দাবি দীর্ঘদিন ধরেই উঠছে। তবে রাজ্য সরকার এখনই নতুন করে ভ্যাট কমানোর পথে হাঁটেনি। পেট্রোলের দাম এখনই কমার কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। ফলে দিনের শেষে পেটের তাগিদে রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ১২ ঘণ্টার বেশি সময় ধরে রাজপথেই লড়াই চালিয়ে যেতে হচ্ছে বাংলার হাজার হাজার ডেলিভার যুবককে।

Comments

Popular posts from this blog

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা

Narayana Schools, West Bengal sets a Landmark Performance in CBSE Class X Board Results 2026

পানিহাটিতে বিজেপির নতুন কার্যালয়ের ভীত পূজা, উপস্থিত শতাধিক মানুষ