গ্ল্যামার গো ফ্যাশন আয়োজিত ও ইউনিক প্রসেন আইকনের সহযোগিতায় ও রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সহযোগে লঞ্চ হল ২০২৬ এর ক্যালেন্ডার |

সন্তু চ্যাটার্জী (কলকাতা):- গ্ল্যামার গো ফ্যাশন আয়োজিত ও ইউনিক প্রসেন আইকনের সহযোগিতায় ও রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সহযোগে বিধাননগরের নাইসি  স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল ২০২৬ এর ক্যালেন্ডার | গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্নধার  মৌসুমী বর্ধনের বিশেষ উদ্যোগে ও ইউনিক প্রোসেন আইকনের কর্নধার প্রোসেন তিওয়ারির প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে ক্যালেন্ডার লঞ্চের সাথে  শীঘ্রই অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গ শিরোমণি সম্মান এওয়ার্ড- সিজন 15  এর পোস্টার লাঞ্চ হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রুপে উপস্থিত  রিপোটার্স এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, ডিজাইনার রাই কিশোরী ,  আইনজীবী দেবদানি ঘোষ ও সঞ্জয় তাওয়ারের উপস্থিতিতে এই ক্যালেন্ডার স্যুটে অংশগ্রহণকারী মডেলদের ক্যালেন্ডার ও সম্মানপত্র দিয়ে সম্মান প্রদান করা হয় | উক্ত ক্যালেন্ডার শুটে গীতপ্রিয়া দত্ত, অহনা ঘোষ,  সুতপা দত্ত, শুভ্রা নায়েক সহ  মোট ২৬ জন প্রফেশনাল ও নন প্রফেশনাল মডেলরা অংশগ্রহণ করে |সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে  যারা সহযোগী হন তাদের মধ্যে উল্লেখযোগ্য রিয়া দাস, অয়ান জানা , এষা দে ,  মিষ্টি দত্ত কর সহ অন্যান্যরা |

Comments

Popular posts from this blog

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients