সাড়ম্বরে পালিত হল গোবরডাঙ্গা নাবিক নাট্যমের বিশ্বনাট্য দিবস

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-সম্প্রতি গোবরডাঙ্গা বোধন সেবা কেন্দ্রে  গোবরডাঙ্গা নাবিক নাট্যম পালন করলো বিশ্বনাট্য দিবস। অনুষ্ঠানের শুরুতেই নাট্য দলের পক্ষ থেকে বিশ্বনাট্য দিবসের তাৎপর্য নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করেন নাবিক নাট্যমের নাট্যনির্দেশক জীবন অধিকারী। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ঋষিকা ঘোষ, নৃত্য পরিবেশন করেন গোবরডাঙ্গা নৃত্যাল্পনা এবং মসলন্দপুর নৃত্যনীড়। এছাড়াও একক নৃত্য পরিবেশন করেন স্নিগ্ধা দে। সৌরজ্যতি অধিকারী সংগীত পরিবেশন করেন, গোবরডাঙ্গা নান্দনিক শ্রুতি নাটক পরিবেশন করেন এছাড়াও সংগীত পরিবেশন করেন ঋষিকা ঘোষ। গোবরডাঙ্গা শিল্পায়নের নাট্যনির্দেশক আশীষ চট্টোপাধ্যায়  বিশ্বনাট্য দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন   এবং বিশ্বনাট্য দিবসের বাণী পাঠ করেন। পুতুল নাটক পরিবেশন করেন গোবরডাঙ্গা শিল্পাঞ্জলির সোমা মজুমদার। এছাড়াও সংগীত পরিবেশন করেন  সোনালী দাস এবং নমিতা বিশ্বাস। এই দিনের বিশেষ আকর্ষণ ছিল  গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর নাটক " দলছুট " এই দিন উপস্থিত ছিলেন বোধন সেবা কেন্দ্রের  কর্ণধার পবিত্র বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জবা কুন্ডু। সব মিলিয়ে জমজমাট একটি দিন উপহার দিল গোবরডাঙ্গা নাবিক নাট্যম।

Comments

Popular posts from this blog

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান