বরানগর এবং আয়োজিত থিয়েটার কার্নিভাল ২০২৬

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-বরানগর রবীন্দ্র ভবনে ২৭ থেকে ২৯ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হলো বরানগর থিয়েটার কার্নিভাল ২০২৬ । উৎসবের উদ্বোধন এর পর মঞ্চস্থ হয় বিভাব নাট্য একাডেমীর নাটক ছেমড়ি। নাটক ও নিদের্শনা চন্দন  ভট্টাচার্য ও গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী। ঐদিনের শেষ নাটক ছিলো বেলঘরিয়া অঙ্গন এর নাটক চোরা বালি। নাটক  অভিজিৎ মজুমদার। নিদের্শনা অভি সেনগুপ্ত। দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় বরানগর এবং এর নাটক খেলার পুতুল। নিদের্শনা সমিত দাস। পরের নাটকটি ছিলো ব্যান্ডেল আরোহীর নাটক
যতীনবাবু শুনছেন। নাটক অমিতাভ চক্রবর্তী। নিদের্শনা রঞ্জন রায়। এইদিনের শেষ নাটক ছিলো ময়না অন্যভাবনা র নাটক প্রতিঘাত। নিদের্শনা স্বরাজ ঘোষ। শেষদিন ছিলো
নাটক নিয়ে আলোচনা সভা।শেষদিন ছিলো বরানগর দৃশ্য কাব্য বনফুলের গল্প অবলম্বনে
নাটক খুড়ো। নাটক এবং পরিচালনা সম্রাট সান্যাল। এই উৎসবের শেষ নাটক মঞ্চস্থ হয় বরানগর এবং এর নাটক জীবন তো একটাই। নাটক ও পরিচালনা শান্তনু মজুমদার এবং সমিত দাস। সবমিলিয়ে জমে উঠেছিলো বরানগর এবং
এর থিয়েটার কার্নিভাল ২০২৬।

Comments

Popular posts from this blog

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান