ফ্যাশনিয়া সেশন এক ২০২৬অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল সন্ধায় রবিবার নিউটাউন ম্যারিয়টে
২৬ এপ্রিল ২০২৬ রবিবার সন্ধায় নিউটাউন এর ম্যারিয়ট হোটেলে। সেই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন হয়ে গেলো সম্প্রতি পার্ক সার্কাসের তপসিয়ার এক রেস্তোরাঁয়।
ফ্যাশনিয়া সেশন ১-এ পা দিলো। এই বিষয়ে এই সংস্থার মূল কান্ডারী অমিত দাস বলেন
মডেলদের উদ্দেশে বলেন
আপনারা কেবল র্যাম্পে হেঁটে যাচ্ছেন না— মনে রাখবেন
আপনারা একটি জীবনের গল্প বলছেন এই রাম্প এর মাধ্যমে।
ওই হাঁটার মধ্যে, ফ্যাশন শো এর মধ্যে আপনারা নিজেদের মুহূর্তটিকে আপন করে নিচ্ছেন,
আর সেই মুহূর্তে আপনারা সেই তারকায় পরিণত হচ্ছেন, যা হওয়ার জন্যই আপনাদের জন্ম। আপনাদের একাগ্রতা, নিয়মানুবর্তিতা এবং আত্মবিশ্বাসই আপনাদের এখানে নিয়ে এসেছে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। তিনি নতুন মডেলদের উদ্দেশ্যে জানালেন, সময় বদলানোর সাথে সাথে
এখন সময় এসেছে অতীতের যেকোনো সময়ের চেয়েও উজ্জ্বল হয়ে ওঠার অথবা নিজেকে উজ্জ্বল রাখার। নিজের আভিজাত্যের ওপর আস্থা রাখুন, নিজের প্রশিক্ষণের ওপর ভরসা রাখুন এবং আপনার উপস্থিতি দিয়ে র্যাম্পটিকে আলোকিত করে তুলুন আগামী ২৬ এপ্রিল রবিবার সন্ধায়। এই রাম্পে
দৃঢ় পদক্ষেপে হাঁটুন। গর্বের সাথে হাঁটুন। এমনভাবে হাঁটুন, যেন আপনারা অপ্রতিরোধ্য।
কারণ—এই মঞ্চটি একান্তভাবেই আপনাদের।
আপনাদের জন্য রইল অফুরন্ত সাফল্য, গ্ল্যামার এবং জাদুর মতো এক অভিজ্ঞতার শুভকামনা! আগামী ২৬ এপ্রিল
বিশেষ অতিথিদের মধ্যে অতিথি থাকবেন সমাজসেবী সুশান্ত দে, ডিজাইনার শ্যামসুন্দর বসু, অভিনেত্রী তানিয়া কর, সোনালী রায়, বৃন্দা মুখার্জী, অন্তরা চৌধুরী, মিনালি সাঁচদেব, মডেল অনিশা খাতুন, শ্রিয়া কয়াল,
শো ডিরেক্টর।সৌমেন ঘোষ, লোকসঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা শিলাদিত্য, কোরিওগ্রাফার সাইনি সরকার, পৃথা ইলা দাস,
ঋতু রায়, শান্তনু মন্ডল, শ্রেয়া ভট্টাচার্য সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় আছেন টিম ফ্যাশনিয়া।
আয়োজক: P3Loyal Production।
Comments
Post a Comment