নববর্ষ কে স্বাগত জানাতে' বৈশাখী আড্ডা '
সন্তু চ্যাটার্জী (কলকাতা):-সামনেই বাংলার নতুন বছর | বাংলার নতুন বছর কে স্বাগত জানাতে বেহালার বিদ্যাসাগর সারণীর শীল পাড়ায় ম্যানুফ্যাকচারার অফ লেডিস গভমেন্টস' রায়না' বুটিকের ৩০ তম বর্ষ উদযাপনে ৩ রা এপ্রিল ' রায়না' বুটিকের স্টুডিওতে ও এর কর্ণধার মুভি প্রোডাকশনের সাথে যুক্ত ফ্যাশন ডিজাইনার রুনা রায় নস্করের আয়োজনে ও উদ্যোগে বুটিকের স্টুডিওতে শুটিং হল 'বৈশাখী আড্ডা'। ডিজি ম্যাক্স ফিল্ম প্রোডাকশনের সহযোগিতায় ও এর কর্ণধার ডিরেক্টর অরুনিমা দে এর সঞ্চালনায় সেজে ওঠা এই বৈশাখী আড্ডায় উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রি চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, অনামিকা সাহা ও তনিমা সেন | জমজমাট এই বৈশাখী আড্ডা অনুষ্ঠানটি ডিজিটাল প্লাটফর্ম রায়না বুটিকের পেজে ও ডিজি ম্যাক্স ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে |
Comments
Post a Comment