প্রকাশিত হলো প্রেস ক্লাবে" স্রোত স্বতি প্রবাহমানঅভয়া আন্দোলন "
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-ডক্টর্স ফর ডেমোক্রেসি র উদ্যোগে গত ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হল “ স্রোত স্বতী প্রবহমান অভয়া আন্দোলন “ নামক ১২০ পাতার এক অসাধারণ সঙ্কলন। এই উপলক্ষ্যে চিকিৎসক, আন্দোলনকারী, সাংবাদিক ও নাগরিকেরা সমবেত হন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা চন্দন সেন, অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য, সম্পাদকমণ্ডলীর পক্ষে ডাক্তার অমিত পান, ডাক্তার অমিতাভ ভট্টাচার্য, অভয়া মঞ্চের পক্ষে তমনাশ চৌধুরী, মনীষা আদক। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সম্পাদক সুকান্ত চক্রবর্তী।
অভয়াদের জন্য চলমান আন্দোলনের এক ঐতিহাসিক দলিল হিসেবে এই বইকে ব্যাখ্যা করেন উপস্থিত বিশিষ্টজন। লেখকদের মধ্যে রয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, অনিতা অগ্নিহোত্রি, শুভময় মৈত্র, স্বপ্নময় চক্রবর্তী, স্বাতী ভট্টাচার্য, ড: নজরুল ইসলাম, অরুণাচল দত্ত চৌধুরী, মনীষা আদক, শোভনলাল দত্তগুপ্ত, সুকান্ত চক্রবর্তী, অশোক সরকার, তমোনাশ চৌধুরী, আর্যতীর্থ, জ্যোতিরূপ গোস্বামী, অরিন্দম চট্টোপাধ্যায়, চন্দন সেন, প্রবীর দে, অভিক সরকার, বিশ্বজিৎ সুকুল , মৌমিতা মাইতি, পুন্যব্রত গুণ, শুচিব্রত সেন, কৌশিক লাহিড়ী,
ডাক্তার উৎপল ব্যানার্জী, পুলস্থ আচার্য, জয়িতা রায়, তমোনাস ভট্টাচার্য। বইএর দাম ২০০ টাকা।
Comments
Post a Comment