প্রেস ক্লাবে "বঙ্গ শিরোমণি"পেলেন অনুপম মজুমদার

সন্তু চ্যাটার্জী (কলকাতা):-কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হয়ে গেল রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশনের উদ্যোগে 
"বঙ্গ শিরোমণি" সম্মান,'২৬।
১৫ জন সমাজের বিশিষ্ট গুণীজন এর সাথে সম্মানিত হলেন । আয়কর দপ্তরের ডেপুটি কমিশনার অনুপম মজুমদার, যিনি  সরকারি দায়িত্বের পাশাপাশি সমাজসেবার কাজেও সমান আন্তরিকভাবে যুক্ত। ছোটবেলা থেকেই সামাজিক চিন্তাধারায় বিশ্বাসী অনুপম মজুমদার সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। শিক্ষা সহায়তা থেকে শুরু করে স্কুলের পরিকাঠামো উন্নয়ন—সব ক্ষেত্রেই তাঁর অবদান প্রশংসনীয়।
এছাড়াও, পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে তিনি আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করতে *“সোলার ড্রায়ার” ও “সোলার লাইট”-* এর ব্যবস্থা করেছেন। এর ফলে তাঁদের  ঘরে যেমন আলো জ্বলছে, পাশাপাশি জীবিকা নির্বাহের নতুন পথও তৈরি হয়েছে।
অনুপম বাবু কে পুরস্কৃত করতে পেরে আমরা বিশেষভাবে গর্বিত তাঁর সামাজিক কল্যাণে আরো মানুষের প্রভূত উন্নতি সাধন হবে বলে জানালেন অয়োজক সংস্হার সম্পাদক অনুপ কুমার বর্ধন।দেবযানী ঘোষের সভাপতিত্বে উপস্থিতিতে এদিন রাই কিশোরী,প্রদীপ বড়াল,দেব কুমার দে, মৌসুমী বর্ধন এবং উচ্চাকাঙ্ক্ষা একাডেমি সহ বিশিষ্টরা সম্মানিত হলেন।

Comments

Popular posts from this blog

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান