সাড়ম্বরে অনুষ্ঠিত হলো দুদিনের রায়বেঁশে কর্মশালা

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- টালিগঞ্জ পূর্ব পুঁটিয়ারি  একাডেমি অফ ড্যান্স এন্ড মিউজিক গত ৬ ও ৭ ই এপ্রিল সোমবার ও মঙ্গলবার সন্ধ্যায় তাদের নিজস্ব প্রেক্ষাগৃহে আয়োজন করেছিলো দুদিনের রায়বেঁশে নৃত্য কর্মশালা। এই কর্মশালায় প্রখ্যাত রায়বেঁশে নৃত্যশিল্পী নরেশ ব্যানার্জী এই সংস্থার ৪০ জন ছাত্রীদের রায়বেঁশে নৃত্য নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেন। এই পূর্ব পুঁটিয়ারি  একাডেমি অফ ড্যান্স এন্ড মিউজিকের যাত্রা শুরু হয়েছিলো ১৯৯৪ সাল থেকে। এই প্রতিষ্ঠানের মূল পুরোধা হলেন বিশিষ্ঠ নৃত্য শিল্পী সুমিলা  রায়। তিনি এক সাংবাদিক সম্মেলনে জানালেন এই প্রতিষ্ঠানে মূলত শাস্ত্রীয় নৃত্য (কত্থক, ওড়িশি) রবীন্দ্রনৃত্য, ক্রিয়েটিভ নৃত্য শেখানো হয়। এই সংস্থার একাধিক নৃত্যশিল্পী নানা পুরস্কার পেয়েছে জাতীয় স্তরে। এই বছর ২০২৬ সালে ভারত সংস্কৃতি উৎসবে দলগত শাস্ত্রীয় নৃত্যে প্রথম স্থান পায়। ২০২৪ সালে পায় দ্বিতীয় স্থান এবং ২০২২ সালে এই সংস্থা  দলগত ভাবে শাস্ত্রীয় নৃত্য "ভারত
সংস্কৃতি উৎসবে" পায় তৃতীয় স্থান। নৃত্যশিল্পী সুমিলা রায় আরো জানালেন আমাদের চন্ডালিকা, চিত্রাঙ্গদা, তিন নারী,  স্বত্তা ও ঋতুরঙ্গ ইতিমধ্যেই পরিবেশিত হয়েছে। আমরা এর আগেও নৃত্য ও গানের কর্মশালা  করেছি। এবার বাংলার রণনৃত্য রায়বেঁশে নিয়ে সারাবর্ষব্যাপী কর্মশালা এবং বৎসরান্তে শুধুমাত্র মেয়েদের দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ  মঞ্চস্থ করবার পরিকল্পনা করেছি। প্রখ্যাত রায়বেঁশে  প্রশিক্ষক  নরেশ ব্যানার্জী রায়বেঁশে নৃত্যের দুদিনের কর্মশালা করলেন। কি ভাবে বাংলায় এই রায়বেঁশে এলো, কে এর মূল প্রতিষ্ঠাতা, এই নাচের বিশেষত্ব কি এই সব দুদিনের  কর্মশালায় আলোচিত হয় যা এক কথায় অসাধারণ। নরেশ ব্যানার্জী বিশ্বভারতী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং এখনো রায়বেঁশে নৃত্যের কর্মশালার দায়িত্বে রয়েছেন। পূর্বপুঁটিয়ারী অ্যাকাডেমী অফ ভান্স এন্ড মিউজিক এর গত ৬ই এপ্রিল ২০২৬ সোমবার সন্ধ্যায় এই রায়বেঁশে নৃত্য কর্মশালায় প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন  করেন রায়বেশে নৃত্য শিল্পী নরেশ ব্যানার্জী । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব পুটিয়ারী একাডেমি অফ ড্যান্স এন্ড মিউজিক এর সম্পাদক এবং নৃত্যশিল্পী 
সুমিলা রায়, সংস্থার সভাপতি প্রণব ভট্টাচার্য, সহ সভাপতি কেয়া ভট্টাচার্য, আয়োজক প্রণব রায়, নাট্য প্রশিক্ষক জয়শ্রী ভট্টাচার্য , জয়ন্ত কুন্ডু,দেবাঞ্জন বসু ও  অভিজিৎ দাশগুপ্ত । সব মিলিয়ে জমে উঠেছিলো দুদিনের এই রায়বেঁশে নৃত্যের কর্মশালা।

Comments

Popular posts from this blog

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান