কে বি এ মেগা বিজনেস মিট 2026

দেবশ্রী মুখার্জী (কলকাতা ): - ২২ শে মে কলকাতার এক হোটেলে অনুষ্ঠিত হলো KBA মেগা বিজনেস মিট ২০২৬ | কলকাতা বিজনেস এলায়েন্স আয়োজিত ও এর কর্ণধর পঙ্কজ গুপ্তার বিশেষ আয়োজনে সব ধরনের ব্যবসায়ী,  মাঝারি ব্যবসায়ী ,   MSME , এন্ড সার্ভিস প্রোভাইটারস দের এক ছাদের নিচে সংঘবদ্ধ করে আগামীতে বাংলার ব্যবসা বাণিজ্যে আরও কিভাবে উন্নত সাধন করা যায় সেই বিষয়ে এদিন আলোকপাত করা হয় |  ছোট বড় সব ধরনের ব্যবসায়ী গোষ্ঠীদের সঙ্গবদ্ধ করা ও তাদের আভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবসার প্রসারের সহায়তা করা এই সংস্থার লক্ষ্য | এদিনের অনুষ্ঠানে বাংলায় নতুন বি জে পি সরকারের নব নির্বাচিত বিধায়কদের সম্মানিত করা হয় সংস্থা থেকে | এদিনে অনুষ্ঠানে উপস্থিত বিধায়করা আশ্বাস দেন বাংলায় ব্যাবসার প্রসারে ও কর্মসংস্থান বৃদ্ধিতে  ব্যবসায়ীদের সহযোগীতা করবেন আগামী দিনে | উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে  উপস্থিত ছিলেন চন্দ্র শেখর বাসোটিয়া , বিধায়ক তাপস রায়, বিধায়ক পাপিয়া  অধিকারী , বিধায়ক তরুণ জ্যোতি তিওয়াড়ি ,  বিধায়ক ঋতেশ তিওয়ারি , বিধায়ক সঞ্জয় সিং,  বিধায়ক বিজয় ওঝা , আইনজীবী, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ,  সহ অন্যান্যরা |  সমগ্র অনুষ্ঠানটি সফলতায় অংশ নেন KBA এর কর্ণধার পঙ্কজ গুপ্তা , বিজেতা গুপ্তা ,  KBA  এর সেক্রেটারি সোনালি ভট্টাচার্জী,  প্রেসিডেন্ট সুনীল জেয়সওয়াল , ট্রেজারার পিয়ূস বিনায়ী , গজল আগরওয়াল সহ অন্যান্যরা |

Comments

Popular posts from this blog

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান