২৫৭০ তম বুদ্ধ পূর্ণিমা উৎসব উদযাপন করলো ধর্মতলায় রানী রাসমণি রোডে
শুভ ঘোষ (কলকাতা):- আজ ১লা মে ২০২৬ বিশ্ব শ্রম দিবস পালিত হচ্ছে সারা বিশ্বজুড়ে তারিই মাঝে আজ ২৫৭০ তম বুদ্ধ পূর্ণিমা উৎসব উদযাপন করলো ধর্মতলায় রানী রাসমণি রোডে ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বুদ্ধিস্ট অর্গানাইজেশন বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল উদ্যোগে।রাজপুত্র সিদ্ধার্থ রাজবাড়ীতে জন্মগ্রহণ না করে ভাবি বুদ্ধরূপে জন্ম গাছ তলায় বুদ্ধত্ব লাভও গাছ তলায় মহাপরি নির্বাণ লাভ করেন গাছ তলায় ত্রিস্মৃতি বিজড়িত পণ্য তিথি বৈশাখী পূর্ণিমা হেতু বিশ্ব বৌদ্ধগণ বুদ্ধ পূর্ণিমা নামে আজকের দিনটাকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন করে আসছে। ইউনাইটেড বুদ্ধিস্ট অর্গানাইজেসন বুদ্ধ জয়ন্তী মহোৎসবের আয়োজন করেন আজকের এই রানী রাসমণি রোডে উপস্থিত ছিলেন ভদন্ত রতনজ্যোতিঃ মহাস্থবির, সভাপতি শ্যামলেন্দু বড়ুয়া, সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বড়ুয়া, যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী ও গৌতম বড়ুয়া এছাড়া আরো অনেক বিশেষ অতিথিগণ উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment