জয়হিন্দ অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে কলকাতা ময়ূর ললিত ড্যান্স একাডেমির নৃত্যানুষ্ঠান

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-আগামী ৫ই জুন শুক্রবার সন্ধ্যায় ,  কলকাতার ' জয় হিন্দ  অডিটোরিয়ামে' অনুষ্ঠিত হতে চলেছে  কলকাতা ময়ুর ললিত ডান্স একাডেমি আয়োজিত   নৃত্যানুষ্ঠান । অনুষ্ঠিত হবে ' অনুচিন্তনম '...পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র র প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নৃত্যনাট্য ' ষড়রিপু... ডান্স অফ দি desires' ।  প্রবাদ প্রতিম ওড়িশি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে তাঁর সুযোগ্যা শিষ্যা দেবমিত্রা সেনগুপ্ত এবং তাঁর সংস্থার এই প্রয়াস...এই উপলক্ষ্যে গুরুজির সৃষ্ট মানিক্যবীনা, বটু, পল্লবী, দশাবতার, অষ্টাপদী সখী হে, প্রিয়ে চারুশীলে সহ নানা নৃত্য পরিবেশন করবে সংস্থার শতাধিক শিল্পী, উল্লেখযোগ্য  অম্বিকা, অর্চিতা,অদিতি, রোহিনী, প্রজ্ঞা, আদৃজা, স্নিগ্ধা, আহেলি , শ্রেয়া। থাকছে বিশেষ আকর্ষণ নৃত্যনাট্য ষড়রিপু, যার ভাবনা দেব ঘোষ, স্ক্রিপ্ট এবং ভাষ্যে আছেন  শীর্ষা ব্যানার্জী এবং অধ্যাপক সুরজিত ব্যানার্জী । সমগ্র নৃত্তানুষ্ঠানটির ভাবনা এবং পরিচালনায় থাকবেন বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী দেবমিত্রা সেনগুপ্ত।

Comments

Popular posts from this blog

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান