কলাক্ষেত্রম আয়োজিত ওডিসি নৃত্যের কর্মশালা
দেবশ্রী মুখার্জী : নৃত্য শিক্ষা কেন্দ্র কলাক্ষেত্রম এর পক্ষ থেকে প্রয়াত ওডিশি নৃত্য গুরু পদ্মবিভূষণ গুরু শ্রী কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ স্মরণে উদযাপিত হল কলাক্ষেত্রমের কর্ণধার গুরু শ্রী কেলুচরণ মহাপাত্রের সুযোগ্য শিষ্যা ওডিশি নৃত্য শিল্পী সুস্মিতা ভট্টাচার্যের আয়োজনে ৩ দিন ব্যাপী 22 শে মে থেকে ২৪ শে মে পর্যন্ত চলল ওডিশি নৃত্যের কর্মশালা | এই কর্মশালায় প্রায় ৬০ এর বেশি শিক্ষার্থী অংশ নেয় | উক্ত ওডিশি ডান্স ওয়ার্কশপে প্রশিক্ষণ দেন নৃত্যগুরু শ্রী কেলুচরণ মহাপাত্রের সু পুত্র স্বনামধন্য ওডিশি নৃত্য শিল্পী প্রফেসার গুরু ডঃ রতিকান্ত মহাপাত্র ও সহযোগীতা করেন রাজশ্রী প্রহরাজ | ওয়ার্কশপের শেষ দিনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় | এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাক্ষেত্রমের অন্যতম কর্ণধার ডঃ শুভাশিস ভট্টাচার্য , মেঘনা নন্দী সহ অন্যান্যরা |
Comments
Post a Comment