জমে উঠেছিলো চণ্ডীতলা প্রম্পটার এরজাতীয় নাট্য উৎসব – পর্ব ৩
বিদ্যাসাগর সাংস্কৃতিক সদনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী “জাতীয় নাট্য উৎসব – পর্ব ৩”,
যা নাট্যপ্রেমী দর্শকদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে হয়ে ওঠে এক স্মরণীয় সাংস্কৃতিক আয়োজন।
২৩ মে ২০২৬ শনিবার সন্ধ্যায়
উৎসবের সূচনা হয় দলের থিম সঙ্গীতের - এর মধ্য দিয়ে, যা পরিবেশকে করে তোলে আবেগময় ও প্রাণবন্ত। পরবর্তীতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রিয়াংকা ঘোষের পরিচালনায় মনোমুগ্ধকর লোকনৃত্য পরিবেশিত হয়, যেখানে সন্দীপন ভট্টাচার্যের সুনিপুণ বাদ্যযন্ত্র দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
এরপর কাশ্মীর থেকে আগত নাট্যদল “রঙ্গলোক” মঞ্চস্থ করে একক নাটক “মা মুঝে টেগোর বানা দো”, যা ছিল তাদের ১৮৩০ তম মঞ্চায়ন—এক অসাধারণ মাইলফলক। অভিনয়ের গভীরতা ও আবেগ দর্শকদের মন ছুঁয়ে যায়।
এই দিনে প্রদান করা হয় “বিভা রানী স্মৃতি সম্মাননা”, যা লাভ করেন দলের এক প্রাক্তন সদস্য রণদীপ নস্কর। তিনি একজন অভিনেতা, সাহিত্যিক ও চলচ্চিত্র সমালোচক হিসেবে সুপরিচিত।
বিভা রাণী স্মৃতি সন্মান পেলেন অভিনেতা ও সাহিত্যিক রণদীপ
নস্কর। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীতলা প্রম্পটার প্রাক্তন সভাপতি বিদ্যুৎ হাজরা, বর্তমান সভাপতি মলয় আলু, বাকশা বার্তজনের পরিচালক সুজিত বসু। দিনের শেষ পর্বে চণ্ডীতলা প্রম্পটার-এর দুটি জনপ্রিয় প্রযোজনা “তারাপদ এন্ড কোম্পানি” এবং “ধোঁয়াশা” মঞ্চস্থ হয়, যা তাদের অনবদ্য উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। উৎসবের পরেরদিন
২৪ মে রবিবার সন্ধায় অর্থাৎ
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে মঞ্চস্থ হয় একাধিক বৈচিত্র্যময় নাটক। রাজস্থান থেকে আগত “রঙ্গসংস্কার থিয়েটার গ্রুপ” পরিবেশন করে “Riston ke Bhobor Meine”, যা সম্পর্কের টানাপোড়েনের সূক্ষ্ম চিত্র তুলে ধরে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পরিবেশিত হয় “আমার রবীন্দ্রনাথ”—একটি কাব্য আলেখ্য, যা কবিগুরুর সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরবর্তীতে নিউ আলিপুর নাট্য চর্চা মঞ্চস্থ করে “মুখ”, যা তার বিষয়বস্তু ও অভিনয় দক্ষতার জন্য দর্শকদের প্রশংসা কুরোয়। সবশেষে বিভব নাট্য আকাদেমি প্রযোজিত “অন্য সম্রাট” নাটকটি দর্শকদের টানটান উত্তেজনায় ধরে রাখে এবং বারবার করতালিতে মুখরিত হয় মঞ্চ। উৎসবের আর্থিক সহায়তা সংস্কৃতি মন্ত্রণালয়, ভারত সরকার। এই ধরনের আয়োজন ভবিষ্যতেও এই দুই দিনের নাট্য উৎসব প্রমাণ করে, চণ্ডীতলা প্রম্পটার শুধুমাত্র একটি দল নয়—এটি একটি চলমান সাংস্কৃতিক আন্দোলন, যা নাট্যচর্চাকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
Comments
Post a Comment