নবম সমাজ কল্যাণ রত্ন সম্মান-২০২৬
সন্তু চ্যাটার্জী (কলকাতা):-প্রতিবারের মতো এবারও অসহ্য গরমের মধ্যে আরম্ভরের সহিত অনুষ্ঠিত-হয়ে গেল নবম সমাজ কল্যান রত্ন সম্মান-২০২৬ কলকাতা প্রেস ক্লাবে। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলক ফাউন্ডেশন। মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ড. মদন চন্দ্র করণ বিদ্যালঙ্কার ও বিশেষ অতিথি নন্দিনী ভট্টাচার্য, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহঃসম্পাদিকা শুভ্রা নায়েক, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও অপরাজিতা বোস এবারে মোট ১৩ জনকে সামাজিক কাজের জন্য সমাজকল্যাণ রত্ন সম্মান প্রদান করা হয়। যাহারা এই সম্মান পেয়েছেন তারা হলেন যথাক্রমে দেবকুমার দে, শ্যামল তালুকদার, রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবন, শুভ্রা নায়েক, অপরাজিতা বোস, শাগুপ্তা হানাফি, নন্দিনী ভট্টাচার্য্য, রঞ্জিতা সিনহা, তপন সর্দার, সুশান্ত কুমার মন্ডল, শ্রী আতঙ্ক, জয়দেব দাস, লকস্মি নারায়ণ জানা।তাছাড়া যারা উপস্থিত ছিলেন তারা হল রিয়া দাস, গোপীনাথ ধর, অরূপ গুহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগীতায় সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সহঃসম্পাদিকা শুভ্রা নায়েক।
Comments
Post a Comment