অনুষ্ঠিত হতে চলেছে ২৩ ও ২৪ মে চন্ডিতলা প্রম্পটার এর ২৫ বছর পূর্তি উদযাপন এবং জাতীয় নাট্য উৎসব ২০২৬

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-দেখতে দেখতে ২৫ বছরে পদার্পণ করলো দীর্ঘ দিনের
নাট্যদল চণ্ডীতলা প্রম্পটার। আগামী ২৩ ও ২৪ মে শনিবার ও রবিবার বিদ্যাসাগর সংস্কৃতি
সদনে অনুষ্ঠিত হতে চলেছে
চণ্ডীতলা প্রম্পটার ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান এবং সেই সঙ্গে জাতীয় নাট্য উৎসব এর তৃতীয় পর্ব। প্রথমদিন উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি প্রদান করা হবে বিভারানি স্মৃতি সন্মাননা  প্রদান অনুষ্ঠান । এই দিন মঞ্চস্থ হবে রঙ্গলোক থিয়েটার দলের ( জম্মু কাশ্মীর ) নাটক মা মুঝে টেগোর বানা দো। রচনা ও নিদের্শনা লাকী গুপ্তা। পরের নাটক পরিবেশিত হবে বিভাব নাট্য একাডেমীর নাটক
অন্য সম্রাট। নিদের্শনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী। নাটক রচনা মুদাসসার  হোসেন ছোট্টু। এ দিনের শেষ নাটকটি হবে চণ্ডীতলা প্রম্পটার
এর নাটক তারাপদ এন্ড কোম্পানী । নাটক ও নিদের্শনা গৌতম রায় ও প্রদীপ রায়।
উৎসবের শেষ দিন পরিবেশিত হবে রাজস্থান রঙ্গ সংস্কার  থিয়েটার গ্রুপের হিন্দি  নাটক রিস্ত কে ভবর মে । নাটক প্রিয়ম জানি। নিদের্শনা ড:  দেশরাজ মিনা। এরপর অনুষ্ঠিত হবে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে " আমার রবীন্দ্রনাথ "।
পরিবেশনায় চণ্ডীতলা প্রম্পটার। এরপর মঞ্চস্থ হবে সৌমিত্র চ্যাটার্জী র নাটক, সঙ্গীত ও পরিচালনায় নাটক মুখ। নিউ আলিপুর নাট্যচর্চা
কেন্দ্র। এই উৎসবের শেষ নাটকটি উপস্থাপিত হবে চণ্ডীতলা প্রম্পটার এর নাটক
ধোয়াশা। নাটক এবং নির্দেশনা
প্রদীপ রায়। এই সমগ্র নাট্য উৎসবের আয়োজন, ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় থাকবেন চণ্ডীতলা প্রম্পটার 
এর কর্ণধার প্রদীপ রায়।

Comments

Popular posts from this blog

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান