অনুষ্ঠিত হলো ৫ দিন ব্যাপী আদিবাসী বাদ্যযন্ত্র কর্মশালা

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-প্রজ্ঞা কালচারাল সেন্টার নাট্যদলের উদ্যোগে  অনুষ্ঠিত হল পাঁচদিনব্যাপী আদিবাসী বাদ্যযন্ত্র কর্মশালা। ধামসা, মাদল ও ঢোলকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন প্রজ্ঞা কালচারাল সেন্টারের একাধিক আদিবাসী শিল্পী। মুন্ডারি সমাজের বিভিন্ন পরব ও উৎসবের তালবাদ্যের উপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় কর্মশালায়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক অ্যাকাডেমির বিসমিল্লাহ খান পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লোকশিল্পী  সুখরাম  পাহান। তাঁর তত্ত্বাবধানে শিল্পীরা আদিবাসী সমাজের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের ছন্দ, পরিবেশন ভঙ্গি এবং বিভিন্ন পরবের সঙ্গীতরীতির সূক্ষ্ম দিকগুলি আত্মস্থ করেন।
প্রজ্ঞা কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী ভট্টাচার্য জানান - আদিবাসী নাট্যচর্চার সঙ্গে ঐতিহ্যবাহী সঙ্গীত ও তালবাদ্যের নিবিড় সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে আদিবাসী লোকসংস্কৃতির ধারাকে সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যও ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
শিল্পীদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক আগ্রহে কর্মশালার প্রতিটি পর্ব হয়ে ওঠে প্রাণবন্ত। আয়োজকদের মতে, আগামী দিনেও আদিবাসী সংস্কৃতি ও নাট্যচর্চাকে কেন্দ্র করে এ ধরনের আরও কর্মসূচির আয়োজন করা হবে।

Comments

Popular posts from this blog

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান